ট্রেন লাইনে ফাটল, ৩ যুবকের উপস্থিত বুদ্ধিতে রক্ষা বর্ধমান-বারহাড়োয়া লোকালের যাত্রীদের

বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। তিন যুবকের উপস্থিত বুদ্ধির জেরেই এ ক্ষেত্রে রক্ষা মেলে। লাইনে ফাটল দেখে লাল কাপড় নিয়ে রেল লাইন ধরে ছুটেছিল তিন যুবক।

বীরভূম, ২ জানুয়ারি : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন। তিন যুবকের উপস্থিত বুদ্ধির জেরেই এ ক্ষেত্রে রক্ষা মেলে। লাইনে ফাটল দেখে লাল কাপড় নিয়ে রেল লাইন ধরে ছুটেছিল তিন যুবক। তা লক্ষ্য করেই বর্ধমান-বারহাড়োয়া লোকালের চালক দাঁড় করিয়ে দেন ট্রেনটি। ফলে এ যাত্রায় রক্ষা পান যাত্রীরা। নতুবা বেলাইন হওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা।

সোমবার সকালে বোলপুর ও প্রান্তিক রেল স্টেশনের মাঝে লাইনে ফাটল দেখতে পান সাধারণ মানুষেরা। ঠিক তখনই ওই লাইন দিয়ে যাওয়ার কথা ছিল বর্ধমান-বারহাড়োয়া লোকাল।

ট্রেন লাইনে ফাটল, ৩ যুবকের উপস্থিত বুদ্ধিতে রক্ষা বর্ধমান-বারহাড়োয়া লোকালের যাত্রীদের

দূরে ট্রেনটি দেখেই, লাল কাপড় নিয়ে লাইন ধরে ছুটতে শুরু করে তিন যুবক। দূর থেকে এই দৃশ্য নজর এড়ায়নি ট্রেন চালকের। সামনে বিপদ বুঝতে পেরেই তিনি দাঁড় করিয়ে দেন ট্রেন।

যুবকদের মুখেই চালক শোনেন, সামনের রেল লাইনে বড়সড় ফাটল রয়েছে। সেইমতো সংশ্লিষ্ট রেল স্টেশনে বিষয়টি জানান। খবর দেওয়া হয় রেল আধিকারকিদেরও। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন রেল কর্তারা। যুদ্ধকালীন তৎপরতায় লাইনের ফাটল মেরামতের কাজ হয়। তারপর ফের শুরু হয় ট্রেন চলাচল। যুবকদের এই উপস্থিত বুদ্ধির জেরে অনেকগুলি প্রাণ বেঁচে গেল এদিন। তাঁদের এই সাহসিকতা প্রশংসিত হয় সব মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+