খড়দহ ও সোদপুর স্টেশনের মাঝে মেইন লাইনে ফাটল, ব্যাহত ট্রেন চলাচল
শিয়ালদা শাখার মেইন লাইনে খড়দহ ও সোদপুর স্টেশনের মাঝে রেললাইনে ফাটল। যার জেরে ব্যাহত হল ট্রেন চলাচল।
শিয়ালদা শাখার মেইন লাইনে খড়দহ ও সোদপুর স্টেশনের মাঝে রেললাইনে ফাটল। যার জেরে ব্যাহত হল ট্রেন চলাচল।

রেল ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকাল ৯ টা নাগাদ খড়দহ ও সোদপুরের মধ্যবর্তী আনন্দপুর এলাকার দুনম্বর লাইনে ফাটল দেখা যায়। স্থানীয়রা বিষয়টি দেখে গেট ম্যান এর কাছে খবর দেয়। স্টেশন মাস্টরের কাছে খবর গেলে সেখান থেকে চালক দের খবর দেওয়া হয়। পর পর বেশ কয়েকটি স্টেশনে ট্রেন দাড়িয়ে থাকে কিছু ক্ষন পরে ট্রেন চলা চল শুরু হলে ধীর গতিতে ট্রেন চলছে শিয়ালদহ শাখার মেইন লাইনে।
অন্যদিকে, খবর পেয়ে ঘটনানাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখে ফাটল সারানোর কাজ শুরু হয়েছে। ঘটনায় সাময়িক ভাবে ওই লাইনের ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে কাজের জন্য।












Click it and Unblock the Notifications