Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ফাটল! কী প্রতিক্রিয়া পুরমন্ত্রী ববি হাকিমের

গতবছরের শেষে দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের জমকালো উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই স্কাইওয়াকে ফাটলের খবরে চাঞ্চল্য ছড়াল।

গতবছরের শেষে দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের জমকালো উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই স্কাইওয়াকে ফাটলের খবরে চাঞ্চল্য ছড়াল। দক্ষিণেশ্বরে মন্দিরের কাছাকাছি পৌঁছে যেতে স্কাইওয়াকের ব্যবহার করা হচ্ছে। সেখানেই ফাটলের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে ফাটল! কী প্রতিক্রিয়া পুরমন্ত্রীর

তবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্কাইওয়াকে ফাটল ধরেছে বলে মানতে চাননি। তিনি বলেছেন, ফাটল দেখা যায়নি। লোহার ওয়েল্ডিং খুলে গিয়েছে। এটা কোনও ফাটল নয়।

এখন ঘটনা হল, পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র এই ফাটলের কথা অস্বীকার করলেও যেখানে ফাটল ধরেছে, সেই অংশ ঘিরে রাখা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক অবশ্যই রয়েছে।

প্রায় সাড়ে তিনশো মিটারের স্কাইওয়াকে এসকেলেটর, লিফট সবই রয়েছে। সুন্দর করে তা সাজানোর ব্যবস্থাও হয়েছে। এমনকী পিক ফেললে জরিমানাও করা হয়। তবে নবনির্মিত স্কাইওয়াকে ফাটল কীভাবে ধরল তা নিয়ে প্রশ্ন উঠছেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+