সালিশি সভায় গণ্ডগোল! দলীয় বিধায়কের সামনেই আক্রান্ত তৃণমূল কর্মী

উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে গণ্ডগোল।

উত্তর দিনাজপুরের চোপড়ায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে একটি সালিশি বৈঠকে গণ্ডগোলে খবর সামনে এল। বিধায়ক হামিদুর রহমানের সামনেই হঠাৎ এক তৃণমূলকর্মীকে ছুরি মেরে খুনের চেষ্টা করে এক সিপিএম কর্মী । ওই তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূলের অন্তর্দ্বন্দ্বেই এই ঘটনা।

সালিশি সভায় গণ্ডগোল! বিধায়কের সামনেই আক্রান্ত তৃণমূল কর্মী

উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের বাড়ি কাঁঠালবাড়ি কলোনিতে বসেছিল সালিশি সভা। ছিল খুরশিদ মহম্মদ ও চাঁদ মহম্মদের পরিবার। একটা সময়ে সেখানে থাকা তৃণমূলকর্মী রাজু মহম্মদকে চুরির কোপ দেয় চাঁদ মহম্মদের ছেলে খুরশিদ মহম্মদ। চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছ। ঘটনার পরই খুরশিদ মহম্মদ নামে ওই সিপিএম কর্মী পালিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের খুটিবাড়ি গ্রামে একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে বিবাদ চলছিল। সেই জমির বিবাদ সমস্যা মেটানোর উদ্যোগ নেন চোপড়ার তৃণমূলের বিধায়ক হামিদুর রহমান ৷ সেইমতো রবিবার সন্ধেয় সালিশি সভা বসেছিল।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূল বিধায়কের বাড়ি কোনও বৈঠকে যাননি এলাকার সিপিএম নেতা কর্মীরা। ঘটনাটিকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলে বর্ণনা করা হয়েছে সিপিএম-এর তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+