ডিজিটাল দুনিয়ায় বিপ্লব আনবেন সেলিমরা! বড়সড় নিয়োগের বার্তা সিপিএম নেতার সোশ্যাল মিডিয়া পোস্টে
খোলনলচে বদলানোর আরও একটা তাগিদ সিপিআইএমে? বঙ্গ সিপিএম দীর্ঘদিন ধরেই ভোট ময়দানে ব্যাকফুটে। শূন্যের গেড়ো থেকে বেরোতে পারছেন না মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। সীতারাম ইয়েচুরি, বুদ্ধদেব ভট্টাচার্য সদ্য প্রয়াত হয়েছেন। তার মাস খানেকের মধ্যেই বড় পদক্ষেপ করতে চলেছেন সিপিএম নেতৃত্ব?
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন। তাই নিয়ে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। "বাংলায় বদল আনতে আমাদের শক্তিশালী দলে যোগ দিন।" এই কথা লেখা হয়েছে। তাহলে কি সিপিএম ডিজিটাল মার্কেটিংয়ে বড় পদক্ষেপ করছে?

ছবি সৌজন্য- মহম্মদ সেলিম/ফেসবুক
যে সিপিএম ইন্টারনেট ব্যবস্থা সম্পর্কে এক সময় সহমত ছিল না। তারাই এবার সেখানে আরও বেশি নিজেদের অবস্থান দৃঢ় করতে ইচ্ছুক? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মহম্মদ সেলিমের সোশ্যাল মিডিয়া পোস্টে পাঁচটি জায়গায় নিয়োগের কথা বলা হয়েছে। তার মধ্যে আছে পলিটিক্যাল অ্যানালিস্ট। চার থেকে আট বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। আছে পলিটিক্যাল ইন্টার্নের সুযোগ। তার জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এক থেকে তিন বছরের হতে হবে।
মাস কমিউনিকেশন স্পেশালিস্ট কন্টেন্ট রাইটার নেওয়া হচ্ছে। গ্রাফিক্স ডিজাইনার নেওয়া হবে। সেক্ষেত্রে দুই থেকে সাত বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। পাঁচ বছরের বেশি অভিজ্ঞতা আছে এমন ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভও নেওয়া হবে। যে পোস্টার তৈরি হয়েছে, সেটি লাল রঙের৷ কিন্তু সেখানে কোনও দলীয় প্রতীক নেই। একটি কিউয়ার কোড আছে। সিপিএম ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজ থেকেও সেটি শেয়ার করা হয়েছে। ফলে গুঞ্জন আরও বেড়েছে৷
তাহলে কি আর মাটির কাছাকাছি জনসংযোগে কাজ হচ্ছে না! মানুষের কাছে পৌঁছে মনে দাগ কাটতে পারছে না সিপিএম? সেজন্য এবার ডিজিটাল দুনিয়ায় তাদের প্রভাব বাড়াতে চাইছে সিপিএম? নেট দুনিয়ার প্রচারের মাধ্যমে কি এবার পায়ের নীচের জমি শক্ত করতে চাইছে সিপিএম?
লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করেছিল সিপিএম। জোর প্রচারও হয়৷ কিন্তু একটা আসনও পায়নি বামেরা। রক্তক্ষরণ আরও বেড়েছে বই কমেনি৷ তার উপর অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেসের সভাপতি পদেও আর নেই৷ অধীর বিদায়ের পরে জোটও ভেঙে গিয়েছে বাম - কংগ্রেসের। এই আবহে নতুন করে সিপিএম নিজের ভিত প্রস্তত করতে চাইছে?
২০২৬ সালে রাজ্যে ফের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে কি এবার নতুন করে ভাবছেন সেলিম, সুজনরা? ডিজিটাল দুনিয়ায় কতটা বিপ্লব ঘটাতে পারবেন তাঁরা? সেই চর্চা চলছেই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?












Click it and Unblock the Notifications