নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতার বিরুদ্ধে মীনাক্ষীকে চায় সিপিএম, দাবি আলিমুদ্দিনের অন্দরে

নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতা বন্যো, পাধ্যায়ের বিরুদ্ধে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চায় সিপিএম। আলিমুদ্দিনের অন্দরই দাবি উঠে পড়ল, রাজ্যের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন মীনাক্ষী।

নন্দীগ্রামের পর ভবানীপুরেও মমতা বন্যো, পাধ্যায়ের বিরুদ্ধে মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রার্থী করতে চায় সিপিএম। আলিমুদ্দিনের অন্দরই দাবি উঠে পড়ল, রাজ্যের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন মীনাক্ষী। তাঁকে প্রার্থী করেই ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াই জারি রাখতে চাইছে সিপিএম। সেইসঙ্গে মমতার বিরুদ্ধে মহিলা মুখ হিসেবে মীনাক্ষীকে তুলে ধরাই লক্ষ্য।

হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের পর ভবানীপুরেও!

হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের পর ভবানীপুরেও!

একুশের ভোটে নন্দীগ্রাম হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছিল মমতা বনাম শুভেন্দুর নির্বাচনী লড়াইকে ঘিরে। সেখানে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়েছিলেন সিপিএমের মীনাক্ষী। মীনাক্ষী প্রচারের আলোয় এসেছিলেন হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের সৌজন্যে। এই কেন্দ্রে সুপার ওভারে বিতর্কিত বিজয় হাসিল করেছেন শুভেন্দু। ফলে মমতাকে ফের ভবানীপুরে দাঁড়াতে হচ্ছে।

মীনাক্ষীকে ভবানীপুরে প্রার্থী চায় সিপিএম

মীনাক্ষীকে ভবানীপুরে প্রার্থী চায় সিপিএম

ভবানীপুর থেকে জয়ী তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ইতিমধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। জানিয়েছেন মমতাকে তাঁর নিজের কেন্দ্র ছেড়ে দিতেই এই সিদ্ধান্ত। এরপরই সিপিএমের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মীনাক্ষীকে প্রার্থী করার। এবার জোট নয় এককভাবে প্রার্থী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মীনাক্ষীকে প্রার্থী করা নিয়ে একাংশের আবার ভিন্নমত

মীনাক্ষীকে প্রার্থী করা নিয়ে একাংশের আবার ভিন্নমত

কিন্তু মীনাক্ষীকে প্রার্থী করা নিয়ে একাংশ আবার ভিন্নমত পোষণ করেছেন। তাঁদের দাবি পার্টি ভাবছে মীনাক্ষীকে মুখ করে পার্টির হাল ফেরানোর। এভাবে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় হেভিওয়েটের মুখে ফেলে দিলে পার্টির পরিকল্পনা মাঠে মারা যাবে। জনমানসে তাঁকে নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে।

মীনাক্ষী ভবিষ্যতের তারকা, সযত্নে লালন করাও দরকার

মীনাক্ষী ভবিষ্যতের তারকা, সযত্নে লালন করাও দরকার

সিপিএমের একটা অংশ চাইছে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা জেলার কোনও পরিচিত মুখকে প্রার্থী করা হোক। সেটা অনেক বেশি সঠিক পদক্ষেপ হবে। প্রচারে ব্যবহার করা হোক মীনাক্ষীকে। কেননা মীনাক্ষী ভবিষ্যতের তারকা, তাঁকে সযত্নে লালন করাও দরকার পার্টির। তা না হলে পরিকল্পনা ফলপ্রসূ হবে না।

কংগ্রেসের সঙ্গে জোট ধাক্কা খাবে সিপিএমের ভাবনায়

কংগ্রেসের সঙ্গে জোট ধাক্কা খাবে সিপিএমের ভাবনায়

আর সিপিএমের এই একতরফাভাবে ভবানীপুর কেন্দ্রের পরিকল্পনা করার অর্থ, জোট ধাক্কা খাবে। কেননা জোটের সমীকরণে ভবানীপুর কংগ্রেসের আসন। সেক্ষেত্রে কংগ্রেসের পরিবর্তে যদি সিপিএম একতরফাভাবে প্রার্থী দেয়, তবে জোটের কোনও মূল্যই থাকবে না। কংগ্রেসের পাশাপাশি আইএসএফের সঙ্গে জোটও ধাক্কা খাবে। কারণ তাঁদের সঙ্গে আলোচনা না করেই এই পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে সিপিএম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+