পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ সিপিএমের, সমঝোতা সেরে যৌথ কর্মসূচিতে লক্ষ্য

একুশের নির্বাচনে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সোপান করতে চাইছে সিপিএম। সিপিএম চাইছে গ্রামের ভোটে ভালো ফল করে আবার বাংলায় প্রাসঙ্গিক হয়ে উঠতে। তাই ভোট ঘোষণার দেরি হলেও সিপিএম আসন সমঝোতা চূড়ান্ত করতে চাইছে আগেভাগেই।

সিপিএম কাদের সঙ্গে পথ চলবে, কাদের কতগুলি আসন দেবে, তা নিয়ে একটি নীল নকশা তৈরি করে এবার এগোতে চাইছে। প্রার্থী বাছাই থেকে শুরু করে বুথ কমিটি তৈরি করা এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কী ফর্মুলা তৈরি হবে, কীভাবে লড়লে ভারসাম্য বজায় থাকবে, তা চূড়ান্ত করে ফেলতে বদ্ধপরিকর সিপিএম।

পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ সিপিএমের

সিপিএম চাইছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারের ক্ষেত্রে রণকৌশল তৈরি করে এগোতে। সে জন্য বামফ্রন্টের সমস্ত দলের সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করছে। কংগ্রেসের সঙ্গে যদি জোট করে লড়াই-ই স্থির হয়, তবে তাদের সঙ্গেও আলোচনা করে একটা নির্দিষ্ট পন্থা নিয়ে এগোতে।

কোনোভাবেই তারা হচ্ছে হবে করে সময় ব্যয় করার পক্ষপাতী নয়। সিপিএমের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কবে পঞ্চায়েত নির্বাচন হবে, সেটা ঠিক করবে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। তারা সবসময়ের জন্যই তৈরি। যখন বলবে নির্বাচন হবে, সিপিএম তৈরি রয়েছে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপিকে মোকাবিলা করার জন্য।

রাজনৈতিক মহল মনে করছে, যে কোনো দিন পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হয়ে যেতে পারে। সেইমতোই সমস্ত রাজনৈতিক দলই ভিতরে ভিতরে তৈরি হচ্ছে। সিপিএমও সুদিন ফেরানোর লক্ষ্যে কালক্ষেপ করতে চাইছে না। বামফ্রন্টের সমস্ত দল ছাড়াও আর যাদের সঙ্গে জোট করে তারা লড়াইয়ে নামবে, তাদের সঙ্গে সমঝোতা করে রাখতে চাইছে সিপিএম।

পঞ্চায়েত নির্বাচনে পাখির চোখ সিপিএমের

সিপিএম তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। কোনোভাবেই বিজেপিকে বা তৃণমূলকে হারাতে অনৈতিক জোট করা যাবে না। সিপিএম নেতৃত্ব মনে করছে, যদি তারা আগে থেকে প্রস্তুত থাকে, তবে নীচুতলায় অনৈতিক জোট আটকে দিতে পারবে। আর এই লক্ষ্যে সিপিএম চাইছে তাদের সমস্ত সংগঠনকে কাজে লাগিয়ে জনসংযোগ তৈরি করতে।

শুধু দল নয়, ফ্রন্টের তরফ থেকেও কর্মসূচি নিতে চাইছে তারা। কংগ্রেসের মতো দলগুলির সঙ্গে যদি জোট বা সমঝোতা হয়, তবে যৌথভাবে কর্মসূচি রূপায়ণেরও লক্ষ্যমাত্রা রাখতে চাইছে সিপিএম। শুধু জোট বা সমঝোতা করলে হবে না। মানুষের দরবারে সেই জোট বা সমঝোতাকে পৌঁছে দিতে হবে। তবেই মিলবে সুফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+