সিপিএম এবার নেতাজি-শরণে, রাজ্য সম্মেলনের ব্যানারে পরিবর্তন স্পষ্ট ৩৪ বছরের শাসকের

সিপিএম এবার নেতাজি-শরণে, রাজ্য সম্মেলনের ব্যানারে পরিবর্তন স্পষ্ট ৩৪ বছরের শাসকের

সিপিএমের রাজ্য সম্মেলনের পোস্টারে নেতাজি সুভাষচন্দ্র বসু। শেষে সিপিএমকেও নিতে হল সুভাষ-শরণ। মার্কসবাদী দল বাংলার মহান দেশপ্রেমিক নেতাজিকে মান্যতা দেয়নি কোনওদিনই। নেতাজির দল ফরওয়ার্ড তাঁদের ফ্রন্টে অর্থাৎ বামফ্রন্টে থাকলেও আজ পর্যন্ত সেভাবে কোনওদিনও গুরুত্ব দেওয়া হয়নি নেতাজিকে। যাঁকে একদিন তোজোর কুকুর বলে কটাক্ষ করেছিল সিপিএম, সেই নেতাজি সুভাষ আবেগে শান দিয়েই এবার সিপিএমের রাজ্য সম্মেলন।

দেশপ্রেম এবং বাঙালি আবেগে শান দিচ্ছে সিপিএম

দেশপ্রেম এবং বাঙালি আবেগে শান দিচ্ছে সিপিএম

সম্প্রতি সিপিএমের রাজ্য সম্মেলনের জন্য পোস্টার তৈরি হয়েছে। যে পোস্টারে এতদিন ছিলেন কার্ল মার্কস, লেনিন বা স্ট্যালিনের ছবি, এবার সেখানে জ্বলজ্বল করছে নেতাজি সুভাষচন্দ্র। নেতাজি ১২৫ তম বছর পেরিয়ে আসার পর দেশপ্রেম এবং বাঙালি আবেগে শান দিতে চাইছে সিপিএম। সিপিএম চাইছে বাংলার পার্টি হয়ে উঠতে।

নেতাজির ছবি-সম্বলিত সিপিএমের রাজ্য সম্মেলন

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সুভাষচন্দ্রের ছবি-সম্বলিত সিপিএমের রাজ্য সম্মেলনের এই পোস্টার এক কথায় নজিরবিহীন। যে ছবি আগে কখনও দেখা যায়নি, তা এবার অন্য মাত্রা দিচ্ছে সিপিএমের রাজ্য সম্মেলনকে। নেতাজির ছবি-সম্বলিত সিপিএমের রাজ্য সম্মেলনের এই ছবি শেয়ার করেছেন স্বয়ং রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেই পোস্টার নিয়েই শুরু হয়েছে চর্চা।

সিপিএমের না ফরওয়ার্ড ব্লকের- ব্যানারে বোঝা দায়

সিপিএমের না ফরওয়ার্ড ব্লকের- ব্যানারে বোঝা দায়

এবার কলকাতায় বসছে সিপিএমের রাজ্য সম্মেলনের আসর। ১৫ থেকে ১৭ মার্চ সিপিএমের ২৬তম রাজ্য সম্মেলন। তার আগে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তাঁর টুইটার হ্যান্ডেলে এই ছবি শেয়ার করেছেন। রাজ্য সম্মেলনের ব্যানার দেখে বোঝা দায়, এটা সিপিএমের না ফরওয়ার্ড ব্লকের। এতদিন সুভাষচন্দ্রের ওই ছবি ফরওয়ার্ড ব্লকের ব্যানারকেই শোভাবর্ধন করেছে।

সেনা পোশাকে নেতাজি সুভাষচন্দ্র, পাশে লক্ষ্মী সায়গল

সেনা পোশাকে নেতাজি সুভাষচন্দ্র, পাশে লক্ষ্মী সায়গল

সিপিএমের রাজ্য সম্মেলনের ব্যানার পোস্টারে দেখা যাচ্ছে লাল প্রেক্ষাপটে সেনা পোশাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। সেই ছবিতে নেতাজির সঙ্গে রয়েছে ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল। নেতাজির সঙ্গে লক্ষ্মী সায়গলও আজাদ হিন্দ বাহিনীর হয়ে লড়াই করেছেন। তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তাঁর মেয়ে সুহাসিনী আলি এখন সিপিএমের পলিটব্যুরো সদস্য।

সব হারিয়ে এবার নেতাজি শরণেই ফিরে আসার চেষ্টা

সব হারিয়ে এবার নেতাজি শরণেই ফিরে আসার চেষ্টা

এখন প্রশ্ন সিপিএমের হঠাৎ করে এই নেতাজি-প্রীতি কেন? যে সিপিএম একাধিকবার নেতাজিকে ছোট করেছে, সেই সিপিএম এবার নেতাজিকে স্মরণ করেই ফের প্রাসঙ্গিকতা ফেরানোর যুদ্ধে নামল। সিপিএমের অস্বিত্ব সঙ্কট তৈরি হয়েছে বাংলায়। একুশের ভোটে সিপিএম মুছে গিয়েছে বাংলার বিধানসভা থেকে। এখন ঘুরে দাঁড়ানোর যুদ্ধ শুরু করেছে সিপিএম। তাই সব হারিয়ে এবার নেতাজি শরণেই ফিরে আসার চেষ্টা।

বিজেপির ভবিষ্যৎ নেই, হারানো জমি ফিরে পেতে সিপিএম

বিজেপির ভবিষ্যৎ নেই, হারানো জমি ফিরে পেতে সিপিএম

এবার রাজ্য সম্মেলনের পোস্টারে স্পষ্ট সিপিএম তাদের অবস্থান বদলাচ্ছে।। সেই কারণেই তাঁরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সুভাষ-আবেগকে কাজে লাগিয়ে আবার বাংলার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে সিপিএম। একুশের পরবর্তী সময়ে এখন পর্যন্ত যে সব নির্বাচন হয়েছে, সেখানে দেখা গিয়েছে সিপিএম ফের হারানো জমি ফিরে পাচ্ছে। বিজেপির ভবিষ্যৎ নেই। সেই অঙ্ক অনুযায়ী এগোতে নেতাজিকেও সঙ্গে নিলেন সূর্যকান্ত মিশ্ররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+