আব্বাসের সঙ্গে পথ চলতে গিয়ে থমকে গিয়েছে কংগ্রেস, দরাজ সিদ্ধান্ত সিপিএমের
আব্বাসের সঙ্গে পথ চলতে গিয়ে থমকে গিয়েছে কংগ্রেস, দরাজ সিদ্ধান্ত সিপিএমের
বাম-কংগ্রেস জোটের কোনও সমস্যা নেই। এবার সমস্যা আব্বাস সিদ্দিকির এন্ট্রিতে। পিরজাদা আব্বাস সিদ্দিকিকে আসন ছাড়া নিয়ে এখনও হোঁচট খাচ্ছে কংগ্রেস। বামেরা আবার এ ব্যাপারে এক কদম এগিয়ে গিয়েছে। তবে বাম-শরিকদের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরি হয়েছে। আব্বাসের সঙ্গে জোটে তাদের উপরও কোপ পড়তে চলেছে।

কংগ্রেসকে ২:১-এর প্রস্তাব দিয়েছিল সিপিএম
আব্বাসের সঙ্গে জোট করতে অতি সক্রিয় সিপিএম। সিপিএম একাধারে কংগ্রেসকে চাপ দিচ্ছে, আবার শরিকদেরও আর্জি জানিয়েছে আসন ছাড়ার ব্যাপারে। কংগ্রেসকে চাপে রাখতে তো আগে থেকেই ২:১-এর প্রস্তাব দিয়েছিল সিপিএম। বলেছিল, কংগ্রেস ১৫টি আসন ছাড়লে তারা ৩০টি আসন ছাড়বে আব্বাসের দলকে।

জোটের স্বার্থে শরিকদলের নেতারা স্পিকটি নট
সিপিএম গতবার নির্বাচনে জেতা আসনও হেলায় ছেড়ে দিচ্ছে আব্বাসের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে। কিন্তু কংগ্রেস তাদের জেতা আসন আব্বাসকে ছাড়তে নারাজ। আবার বাম শরিকদের আসনেও কোপ পড়েছে। স্বাভাবিকভাবেই অসন্তুষ্ঠ বাম শরিকরা। তবু জোটের স্বার্থে শরিকদলের নেতারা মুখ খুলছেন না।

কংগ্রেসকে ১০০টিরও বেশি আসন ছাড়া হয়েছে
সিপিএমের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ২৩০টি আসনে রফা হয়ে গিয়েছে। বাকি রয়েছে আর মাত্র ৬৪টি আসন। কংগ্রেসকে এখনও পর্যন্ত ১০০টিরও বেশি আসন ছেড়েছে বামেরা। বাকি আসনগুলি থেকে কিছুসংখ্যক দেওয়া হবে আব্বাসের আইএসএফকে। বাকিরা পাবে শরিকরা।

আব্বাসকে আসন ছাড়তে গিয়ে শরিকদের অবস্থা
আব্বাসকে আসন ছাড়তে গিয়ে সিপিআইয়ের আসন সংখ্যা ১৪ থেকে নেমে এসেছে ১০-এ। ফরওয়ার্ড ব্লকের আসন সংখ্যা ৩৪ থেকে নেমে এসেছে ১৮-তে। আর আরএসপির আসনসংখ্যা ২২ থেকে ১৬-তে। এই প্রথম নন্দীগ্রামে প্রার্থী দিতে পারছে না সিপিআই। এখান থেকে ভোটে লড়বেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।

আব্বাসকে নিয়ে অনেকের মধ্যে এখনও কিন্তু কিন্তু আছে
সিপিএম জানিয়েছে বামেদের তিনটি আসন নিয়ে এখনও রফাসূত্র বের হয়নি। যার মধ্যে উত্তর ২৪ পরগান দুটি ও দক্ষিণ ২৪ পরগনার একটি আসন রয়েছে। এই আসনগুলি আব্বাসকে ছেড়ে দেওয়া নিয়ে বাম শরিকদের মধ্যে এখনও দ্বন্দ্ব রয়েছে। সিপিএম জানিয়েছে, শরিকদের ক্ষতি করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। আব্বাসকে নিয়ে অনেকের মধ্যে এখনও কিন্তু কিন্তু আছে, তা মেটানোর চেষ্টা করা হচ্ছে।
অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায়ের জানা-অজানা নানা মুহূর্তের ছবি












Click it and Unblock the Notifications