বিধানসভায় এখন কাদের জায়গা! বিজেপি-তৃণমূলকে এক বন্ধনীতে রেখে বোঝালেন সেলিম

বিধানসভায় এখন কাদের জায়গা! বিজেপি-তৃণমূলকে এক বন্ধনীতে রেখে বোঝালেন সেলিম

এবার বিধানসভায় নেই কোনও সিপিএম বা বামফ্রন্টের বিধায়ক। নেই কংগ্রেসের বিধায়ক। শুধু শাসক তৃণমূল ও বিরোধী বিজেপি বিধায়করা রয়েছেন বিধানসভায়। যে বিধানসভা ছিল মানুষের কথা বলার জায়গা। তা এই শাসক আর ফেক বিরোধীদের সৌজন্যে খোঁয়াড়ে পরিণত হয়েছে। এখানে কোনও দাবি উত্থাপন করা হয় না, শুধু গুঁতোগুঁতি হয়। চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

বিধানসভা পরিণত হয়েছে খোঁয়াড়ে!

বিধানসভা পরিণত হয়েছে খোঁয়াড়ে!

মহম্মদ সেলিম বলেন, সংসদ বা পার্লামেন্ট বলুন বা বিধানসভা বা অ্যাসেম্বলি- এতদিন গণতন্ত্রের এই প্রতিষ্ঠানে মানুষের দাবি উত্থাপন করে আসতেন সদস্যরা। কিন্তু এখন যাঁদের হাতে এই দায়ভার, তাঁরা মানুষের দাবির কথা না বলে বিধানসভা শুঘু গুঁতোগুঁতি করছে। শাসক দল তৃণমূল এবার বিধানসভা ফেক বিরোধী তৈরি করেছে। টাকার জোরে দলবদল করিয়ে বিধানসভায় শাসক-বিরোধী যে কম্বিনেশন তৈরি হয়েছে তাতে বিধানসভা পরিণত হয়েছে খোঁয়াড়ে।

তৃণমূল ও বিজেপির কঠোর সমালোচনা

তৃণমূল ও বিজেপির কঠোর সমালোচনা

এদিন রামপুরহাট-কাণ্ড নিয়ে বিধানসভায় তুলকালাম ঘটে যায়। বিজেপি ও তৃণমূল বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিধানসভার মধ্যে। কিল-ঘুষিও চলে দেদার। তাতে বিধায়করা আহত হন। কার নাক ফাটে, কার জমা ছিঁড়ে যায়। বিধানসভার ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচিত হয় এদিন। এই ঘটনায় তৃণমূল ও বিজেপির কঠোর সমালোচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সেলিমের নিশানায় তৃণমূল ও বিজেপি

সেলিমের নিশানায় তৃণমূল ও বিজেপি

তৃণমূল ও বিজেপি যে বিধানসভা চালানোর উপযুক্ত নয়, তা তাঁর কথাতে উঠে আসে। তিনি বলেন, বিধানসভা মানুষের দাবি নিয়ে শাসক-বিরোধীর আলোচনা হবে। আমরা আজ যে দাবি নিয়ে পথে নেমেছি, সেই সব কথা তুলে ধরা হবে। তা না করে দুই দল বিধানসভায় মারামারি করতে শুরু করেছে। কারা এমন ধরনের গুঁতোগুঁতি করে ভাবুন। বিধানসভাকে এঁরা খোঁয়াড়ে পরিণত করেছে।

বিধায়করা মারামারি করলেন বিধানসভায়

বিধায়করা মারামারি করলেন বিধানসভায়

এদিন বিধানসভার শুরু থেকেই রামপুরহাট-কাণ্ডের প্রতিবাদে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রতিবাদ করতেই শুরু হয় তাণ্ডব, দুই পক্ষের বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই ঘটনায় জেরে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা-সহ বেশ কয়েকজন আহত হন। বিধানসভার অধ্যক্ষ এই ঘটনায় শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিধায়ককে সাসপেন্ড করেন।

সঠিক ভূমিকা পালন করতে শাসক-বিরোধীরা

সঠিক ভূমিকা পালন করতে শাসক-বিরোধীরা

বিধানসভায় বিজেপি ও তৃণমূল বিধায়করা যখন মারমারিতে লিপ্ত, তখন সিপিএমের নেতা-নেত্রীরা রাস্তায় নেমে মূল্যবদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাঁরা রাস্তায় নেমে মিছিল করে বিক্ষোভ দেখিয়ে মানুষের দাবি তুলে ধরছেন। কিন্তু এখন যাঁরা বিধানসভায় আছেন, শাসক বা বিরোধী কেউই পারছেন না সঠিক ভূমিকা পালন করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+