মমতার সরকারের কাজ সহ্যের সীমা ছাড়াচ্ছে! লকডাউন মেনে প্রতিবাদের হুঁশিয়ারি সূর্যকান্তের
লকডাউন মেনে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটার বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি এউ হুঁশিয়ারি দিয়েছে।
লকডাউন মেনে প্রতিবাদের হুঁশিয়ারি দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। টুইটার বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি এউ হুঁশিয়ারি দিয়েছে। প্রসঙ্গত রাজ্যের তরফে নাইসেডের কাছে বেশি সংখ্যক নমুনা পাঠানো হচ্ছে না অভিযোগ করেছিলেন ডিরেক্টর শান্তা দত্ত। সেই অভিযোগ তুলে ধরেই হুঁশিয়ারি দিয়েছেন সূর্যকান্ত মিশ্র।

নাইসেডের অভিযোগ
ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের কলকাতার নোডাল সেন্টারে কম নমুনা পাঠানো হচ্ছে। দিনে ২০টি নমুনাও পাঠানো হচ্ছে না নোডাল সেন্টারে। কিন্তু পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আরও বেশি করে নমুনা করোনা পরীক্ষার জন্য পাঠানো উচিত। পশ্চিমবঙ্গ থেকে কম পরিমাণে নমুনা পরীক্ষার জন্য আসছে বলে অভিযোগ করেছেন আইসিএমআর এবং নাইসেডের ডিরেক্টর চিকিৎসক শান্তা দত্ত। তিনি অভিযোগ করেছেন প্রথম থেকে একই পরিমাণ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

সূর্যকান্তের হুঁশিয়ারি
এই খবরই তুলে ধরেছেন সূর্যকান্ত। তিনি বলেছেন এটা সব রকম সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে পুরো দায়িত্ব নিতে হবে এবং ২৪ ঘন্টার মধ্যে নমুনা পরীক্ষা স্বচ্ছতা সুনিশ্চিত না হলে লকডাউন মেনে যে কোনও প্রতিবাদে সামিল হবে বামেরা। জানিয়েছেন তিনি।

করোনায় মৃত ও অসুস্থদের সংখ্যা নিয়ে দ্বিমত
করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা নিয়েও বিতর্ক চলছে রাজ্য জুড়ে। একেবারে প্রথমের দিকে চিকিৎসকরা ৮ জনের মৃত্যুর কথা বললেও পরে মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে মাত্র তিন জনের। পরে এই সংখ্যাটা ধীরে ধীরে বাড়ে। বেসরকারি হিসেবে বর্তমানে রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যাটা ২০-র কাছে। যদিও সরকারি হিসেবে তা সাত রয়ে গিয়েছে।

সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ বিরোধীদের
বিজেপি থেকে বাম রাজ্যের বিরোধীদের অভিযোগ, করোনা সংক্রমণ নিয়ে তথ্য গোপন করছে সরকার। একইসঙ্গে পর্যাপ্ত কিট থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরীক্ষা না করার অভিযোগও করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications