'ক্ষমতার জন্য মমতায়ীর পায়ে লুটিয়ে পড়েছেন ব্রাত্য বসু', বললেন CPIM-এর বিকাশরঞ্জন
'ক্ষমতার জন্য মমতায়ীর পায়ে লুটিয়ে পড়েছেন ব্রাত্য বসু', বললেন CPIM-এর বিকাশরঞ্জন
এসএসকে এমএসকে-র অবস্থা নিয়ে ফেসবুক পোস্ট বামেদের আক্রমণ করেছিলেন ব্রাত্য বসু৷ এবার রাজ্যের শিক্ষামন্ত্রীকে পাল্টা দিলেন সিপিএম-এর রাজ্য সভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, 'উনি সবসময় বামফ্রন্টের দিকে আঙুল তুলছেন। যেরকমটা মোদী করে থাকেন, কিছু হলেই ৭০ বছরের উদাহরণ দেন। ওঁর সঙ্গে মোদীর পার্থক্যটা কী!'

কি নিয়ে বিতর্ক!
বাম আমলে শিশুশিক্ষা ও এমএসকে-র দুর্দশার কথা বলে বুধবার একটি পোস্ট করেন ফেসবুক ব্রাত্য বসু৷ মঙ্গলবার এসএসকে এমএসকে-র ৫জন শিক্ষিকা শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পাননি৷ তারপর তাঁরা প্রকাশ্য দিবালোকে বিষপান করে এবং গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ নিয়ে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের ফেসবুক পেজে লেখেন, 'বাম সরকারের আমলে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের অধীনে SSK এবং MSK-র সহায়ক/সহায়িকা, সম্প্রসারক/সম্প্রসারিকারা নামমাত্র সাম্মানিক-এর বিনিময়ে কাজ করতেন। কাজের নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা এবং অবসরকালীন সুযোগসুবিধা বলে কিছু ছিলো না।

ফেসবুক পোস্টে কী তথ্য তুলে ধরেছেন ব্রাত্য বসু?
কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার ১লা ডিসেম্বর, ২০২০ থেকে SSK এবং MSK-গুলিকে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধীনে এনে একটি সুসংবদ্ধ রূপ দেয়। সহায়ক সহায়িকাদের সাম্মানিক বাড়িয়ে মাসিক ১০৩৪০ টাকা এবং সম্প্রসারক/সম্প্রসারিকাদের সাম্মানিক বাড়িয়ে ১৩৩৯০ টাকা করা হয়। এছাড়াও বাৎসরিক ৩% বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চালু করা হয়েছে।' এবং নিজের ফেসবুক পোস্টের একেবারে শেষ লাইনে রাজ্যের শিক্ষামন্ত্রী লেখেন,'তারপরেও যারা আন্দোলন করছেন, তারা শিক্ষক শিক্ষিকা নন, বিজেপি ক্যাডার।'

পেটে খিদে থাকলেই মানুষ রাস্তায় নামে!
ব্রাত্য বসুর বক্তব্য নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ' যখন মানুষের পেটে খিদে থাকে তখনই তারা রাস্তায় নামে। বাম আমলে কী ছিল, না ছিল, এটা যদি ওরা ক্ষমতায় বসে বিচার করে তাহলে তো ওদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিৎ। কারণ ওঁরা ক্ষমতায় এসেছেন এই বলেই যে ওঁরা অনেক ভালো কাজ করতে পারবেন মানুষের হাতে স্বর্গ তুলে দেবেন৷ এই সব মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁরা ভোটে জিতেছেন৷ এই যে আজ এমএসকে এসএসকে শিক্ষক/শিক্ষিকারা আন্দোলন করছেন এর জন্য কোনও রাজনৈতিক প্ররোচনার প্রয়োজন হয় না ওঁরা নিজেদের তাগিদেয় আন্দোলন করছেন।

মমতাময়ীর পায়ে লুটিয়ে পড়েছেন ব্রাত্য!
এরপর ব্রাত্য বসু একহাত নিয়ে বিকাশ বলেন, 'স্বৈরাচারী শাসকের মতো কথা বলছেন ব্রাত্য বসু৷ বাস্তবের সঙ্গে ওঁর কোনও যোগাযোগ নেই৷ ক্ষমতা ধরে রাখতে উনি মমতাময়ীর পায়ে লুটিয়ে পড়েছেন। উনি সবসময় বামফ্রন্টের দিকে আঙুল তুলছেন। যেরকমটা মোদী করে থাকেন, কিছু হলেই ৭০ বছরের উদাহরণ দেন। ওঁর সঙ্গে মোদীর পার্থক্যটা কী! যে মানুষগুলো আজ রাস্তায় দাঁড়িয়ে বিষপান করছেন তাঁদের বাস্তব পরিস্থিতি উনি বোঝেন? তাদের বদলি করে পাঠিয়ে দিয়েছেন শীতলকুচি তুফানগঞ্জ! তাঁরা ওখানে গিয়ে কিভাবে কাজ করবেন? কিভাবে পরিবার সামলাবেন?'

দুর্বলের উপর শক্তিপ্রদর্শন সহজ!
বিষপানকারী শিক্ষিকাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে সরকার। এ নিয়ে ওয়ানইন্ডিয়া বাংলাকে বিকাশরঞ্জন বলেন, 'দুর্বলের উপর শক্তি প্রদর্শন করা খুব সহজ। ওরা সেটাই করছে৷'
ছবি সৌ:ফেসবুক
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications