রাজ্য সরকারের মাস্টারস্ট্রোক! মমতার 'রাজধর্ম' পালন নিয়ে জল্পনা
নির্বাচিত বোর্ডের সময় শেষ হয়ে যাওয়ায় কলকাতা পুরসভায় প্রশাসক পদে বসানো হয়েছে ফিরহাদ হাকিমকে। কিন্তু প্রশ্ন উঠছে সময় শেষ হতে চলা বাকি প্রায় শখানেক পুরসভা এবং পুর কর্পোরেশন নিয়ে।
নির্বাচিত বোর্ডের সময় শেষ হয়ে যাওয়ায় কলকাতা পুরসভায় প্রশাসক পদে বসানো হয়েছে ফিরহাদ হাকিমকে। কিন্তু প্রশ্ন উঠছে সময় শেষ হতে চলা বাকি প্রায় শখানেক পুরসভা এবং পুর কর্পোরেশন নিয়ে। যার মধ্যে প্রথমেই নাম উঠে আসছে শিলিগুড়ি পুর কর্পোরেশনের। কেননা শিলিগুড়ি বাম শাসিত।

বিরোধীদের প্রশ্ন
করোনা আবহে কলকাতা পুরসভায় প্রশাসক বসানোর পর থেকে বিরোধীদের সমালোচনা ছিল, নিজের দখলে থাকা পুরসভা নিজেদেরই দখলে রাখার জন্য প্রশাসক বসিয়েছে তৃণমূলের নেতৃত্বাধীন রাজ্য সরকার।

শিলিগুড়ি নিয়ে নয়া সিদ্ধান্তের সম্ভাবনা
সূত্রের খবর অনুযায়ী, বিরোধীদের সেই সমালোচনার জবাব দিতেই এবার শিলিগুড়ি নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। বর্তমান মেয়র অশোক ভট্টাচার্যকেই সেখানকার প্রশাসক হিসেবে ঘোষণা করতে পারে রাজ্য সরকার। আগামী দু-এক দিনেরক মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। রাজ্য সরকারের সেই সম্ভাব্য পদক্ষেপ সরকারের মাস্টারস্ট্রোক বলেই মনে করছেন রাজনৈকি বিশ্লেষকরা।

মমতার সরকারের রাজধর্ম
শিলিগুড়িতে যদি অশোক ভট্টাচার্যকে বাদ দিয়ে তৃণমূলের কাউকে বসানা হত, তাহলে বিরোধীদের চাপের মুখে পড়তে হত সরকারকে। কিন্তু এক্ষেত্রে অশোক ভট্টাচার্যের নেতৃত্বাধীন কয়েকজন জনপ্রতিনিধিকে নিয়ে বোর্ড তৈরি করলে সাধারণ মানুষকে বার্তা দেওয়া যাবে, মমতার সরকার রাজধর্ম পালন করে।

শিলিগুড়ি কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে ১৭ মে
গত পাঁচ বছর ধরে শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র রয়েছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। আগামী ১৭ মে এই কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে।












Click it and Unblock the Notifications