সিপিএম বাড়তেই বিজেপি শূন্য! পঞ্চায়েতের আগে ফের বামেদের কাছে হারল তৃণমূল

বামেরা মনে করছে, পঞ্চায়েত নির্বাচনের আগে এই ফলাফলই বাংলার আসল ছবি। এবার পঞ্চায়েতে যে বামেরা কোনওভাবেই ছেড়ে কথা বলবে না, তারা লড়াই দিতে প্রস্তুত।

সিপিএম যত বাড়ছে ততই বিজেপি পদস্খলন হচ্ছে। সিপিএম তথা বামেদের দাপটে পঞ্চায়েত নির্বাচনের আগে জোর ধাক্কা খেল নদিয়ায়। বিজেপিকে শূন্যে নামিয়ে দিল সিপিএম। এমনকী বামেদের কাছে হারল তৃণমূলও। নদিয়ার তেহট্ট্ সমবায় সমিতি নির্বাচনে জয়জয়কার সিপিএম তথা বামফ্রন্টের।

বামেদের জয়জয়করা নদিয়ায়

বামেদের জয়জয়করা নদিয়ায়

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সঙ্ঘবদ্ধ হচ্ছে বামেরা। নদিয়ার তাহেরপুর পুরসভার উপনির্বাচনে জিতেছিল বামেরা। পলাশিপাড়া সমবায় সমিতির পর তেহট্টের চাঁদেরহাট সমবায়েও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছিল বামফ্রন্ট। এবার তেহট্টের আর এক সমবায়েই বামেরা লাল ঝান্ডা উড়িয়ে দিল।

বিজেপিকে শূন্যে নামাল বামেরা

বিজেপিকে শূন্যে নামাল বামেরা

এখানে বামেদের দাপটে বিজেপি ফুৎকারে উড়ে গেল। একটি আসনেও জিততে পারেনি বিজেপি। তৃণমূল কয়েকটি আসনে জিতলেও শেষ হাসি হাসল বামফ্রন্টই। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয়কে তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করছেন বামফ্রন্ট নেতৃত্ব। গ্রাম বাংলায় যে এখনও বামেদের দাপট রয়েছে, তা বুঝিয়ে দিল তারা।

নিরঙ্কুশ জয় পেয়েছে বামেরা

নিরঙ্কুশ জয় পেয়েছে বামেরা

নদিয়ার তেহট্টে নিরঙ্কুশ জয় পেয়েছে বামেরা। এর আগে নদিয়ায় অন্যান্য নির্বাচনেও দাপট দেখিয়েছিল তারা। তেহট্ট নির্বাচনে ছিল ৭২টি আসন। তার মধ্যে বামেরা ৬৬টি আসনে জয়ী হয়েছে। মাত্র ৬টি আসনে জিতেছে তৃণমূল। আর বিজেপি একেবারে শূন্য।

বামেরা একমাত্র বিকল্প বাংলায়

বামেরা একমাত্র বিকল্প বাংলায়

বামেরা মনে করছে, পঞ্চায়েত নির্বাচনের আগে এই ফলাফলই বাংলার আসল ছবি। এবার পঞ্চায়েতে যে বামেরা কোনওভাবেই ছেড়ে কথা বলবে না, তারা লড়াই দিতে প্রস্তুত। আর পঞ্চায়েত নির্বাচনে বামেরা প্রমাণ করবে তারা ফুরিয়ে যায়নি। তারাই একমাত্র বিকল্প বাংলায়।

বাংলাকে সঠিক দিশা দিতে পারে বামেরা

বাংলাকে সঠিক দিশা দিতে পারে বামেরা

নদিয়ার তেহট্টে কয়েকদিন আগেই এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর বিজেপি মুখ থুবড়ে পড়ল। এই ঘটনায় সিপিএম তথা বামেরা মনে করছে, বিজেপিকে বাংলার মানুষ ত্যাগ করেছে। তারা আভাস দিতে শুরু করেছে তৃণমূলের বিকল্প হয়ে উঠতে পারে বামেরাই। বামেরাই আবার বাংলাকে সঠিক দিশা দিতে পারে।

পঞ্চায়েতের আগে দাঁড়ানোর সোপান

পঞ্চায়েতের আগে দাঁড়ানোর সোপান

এই নির্বাচনকে পঞ্চায়েতের আগে তাঁদের ঘুরে দাঁড়ানোর সোপান বলেও ব্যাখ্যা করেছেন নদিয়ার বাম নেতারা। রবিবার তেহট্টে কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন হয়। সেখানে সব আসনেই প্রার্থী দিয়েছিল বামফ্রন্ট ও তৃণমূল। মোট ভোটার ছিল প্রায় ১৮০০।

বিজেপির ঠাঁই নেই বাংলায়, বোঝাল বামেরা

বিজেপির ঠাঁই নেই বাংলায়, বোঝাল বামেরা

এই জয়ের পর বামেরা লাল আবির মেখে বিজয় উৎসব পলান করে। দাবি করে এদিনের ভোট বুঝিয়ে দিল, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে পঞ্চায়েত নির্বাচনের ফলাফলও বহু ক্ষেত্রে এমন ঘটবে। তেহট্টের ভোটাররা দেখিয়ে দিয়েছে বংলা কোন পথে এগোচ্ছে। সেখানে বিজেপির কোনও ঠাঁই নেই। তৃণমূলও যে হারতে পারে, তা দেখিয়েছে বামেরাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+