সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কি অন্ধকার, সিপিএমের ‘একলা চলো’ সওয়ালে প্রশ্ন কংগ্রেসকে নিয়েও

সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ কি অন্ধকার, সিপিএমের ‘একলা চলো’ সওয়ালে প্রশ্ন কংগ্রেসকে নিয়েও

সংযুক্ত মোর্চার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে পড়ল সিপিএমের জেলা সম্মেলনে। প্রশ্ন উঠেছে, সংযুক্ত মোর্চা কেন গঠন করা হয়েছিল, তার যৌক্তিকতা নিয়েও। জেলা সম্মেলনের প্রতিনিধিরা সিপিএমের শীর্ষ নেতৃত্বের কাছে জানতে চান, সংযুক্ত মোর্চা গড়ে কি আদতে কোনও লাভ হয়েছে? আর বিধানসভা ভোটের পর ওই জোটের ভবিষ্যৎ কী।

জেলা সম্মেলনেই সেই অবধারিত প্রশ্নটা উঠল

জেলা সম্মেলনেই সেই অবধারিত প্রশ্নটা উঠল

সংযুক্ত মোর্চায় আইএসএফের সঙ্গে জোট, এমনকী কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা জেলা সম্মেলনে। বিধানসভার ভোটের পর কেটে গিয়েছে ১০ মাস কেটে গিয়েছে ইতিমধ্যেই। এখনও এই প্রশ্নের উত্তর দিতে পারেনি আলিমুদ্দিন স্ট্রিট। এবার তাই জেলা সম্মেলনেই সেই অবধারিত প্রশ্নটা করে ফেললেন প্রতিনিধিরা।

কখনও কংগ্রেস জোটে, কখনও সংযুক্ত মোর্চায়

কখনও কংগ্রেস জোটে, কখনও সংযুক্ত মোর্চায়

২০১৬ সালে সিপিএম বামফ্রন্টের বাইরের কোনও দলের সঙ্গে প্রথম জোট করে। জোট হয় কংগ্রেসের সঙ্গে। সেই নির্বাচনের ফলও সিপিএমের পক্ষে যায়নি। কংগ্রেসই লাভবান হয়। তারপর ২০১৯-এ বাম-কংগ্রেস জোটের রাস্তায় হাঁটলেও সিপিএম নিশ্চিহ্ন হয়ে যায়। আর ২০২১-এ কংগ্রেস ছাড়াও আইএসএফকে সঙ্গে নেয় তারা। তৈরি হয় সংযুক্ত মোর্চা।

কংগ্রেস জোট ও সংযুক্ত মোর্চায় সিপিএমের অস্তিত্ব

কংগ্রেস জোট ও সংযুক্ত মোর্চায় সিপিএমের অস্তিত্ব

সংযুক্ত মোর্চা গড়ে ২০২১-এর বিধানসভা নির্বাচনে লড়ার পর তার কী ফল হয়েছে, তা সবই জানে। সিপিএম বিধানসভা থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাই প্রশ্ন উঠেছে কংগ্রেসের সঙ্গে জোট করেও কোনও ফায়দা হয়নি সিপিএমের। আবার সংযুক্ত মোর্চা গড়েও ফায়দা তুলতে পারেনি সিপিএম। ২০১৬-য় সিপিএমের সঙ্গে জোট করে কংগ্রেস বিরোধী দল হয়ে উঠেছিল। আর ২০২১-এ সংযুক্ত মোর্চায় একটি মাত্র আসন পেয়েছিল আইএসএফ।

পুরভোটে একলা চলে লাভবান সিপিএম খুঁজে পেল পথ

পুরভোটে একলা চলে লাভবান সিপিএম খুঁজে পেল পথ

সিপিএমের জেলা সম্মেলনে নেতারা দাবি করেন, সিপিএম বামফ্রন্টের বাইরে কোনও জোটে গিয়ে লাভবান হয়নি। বরং ২০২১-এর পর উপনির্বাচন ও পুরনির্বাচনে দেখা গিয়েছে একা লড়ে সাফল্যের সরণিতে ফেরার রাস্তা খুঁজে পেয়েছে সিপিএম। পর পর তিনটি পুরসভা নির্বাচনে তারা ভোট বাড়িয়েছে অনেকটাই। তলানিতে নেমে যাওয়া সিপিএমে খানিক হলেও ফিরে এসেছে হারানো ভোটব্যাঙ্ক।

একলা চলাই সিপিএমের পক্ষে শ্রেয়, এ পথেই সাফল্য

একলা চলাই সিপিএমের পক্ষে শ্রেয়, এ পথেই সাফল্য

এই অবস্থায় একলা চলার পক্ষেই সওয়াল করেছেন সিপিএমের জেলা সম্মেলনের প্রতিনিধিরা। রাজ্যের উল্টো পথে হেঁটে তারা ঘুরে দাঁড়ানোর পক্ষে সওয়াল করেছেন তাঁরা। তাই জোট নয়, একলা তলার দাবি উঠেছে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের সামনেই। জোটের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করে জেলা সম্মেলনের প্রতিনিধিরা জানিয়েছেন, একলা চলাই তাঁদের পক্ষে শ্রেয়। এই পথেই মিলবে সাফল্য।

কোনও জোটে নয়, চলা হোক বামফ্রন্টের রাস্তাতেই

কোনও জোটে নয়, চলা হোক বামফ্রন্টের রাস্তাতেই

আলিমুদ্দিনের শীর্ষ নেতৃত্বের সামনে এমন দাবি ওঠার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে পড়েছে সংযুক্ত মোর্চার ভবিষ্যৎ নিয়ে। সিপিএম তথা বামফ্রন্টের অধিকাংশ সংযুক্ত মোর্চার সঙ্গে চলতে নারাজ। চলতে নারাজ কংগ্রেসের সঙ্গে জোটেও। সিপিএমের জেলা সম্মেলনে জোর সওয়াল করার আগে বামফ্রন্টের বৈঠকেও শরিকরা দাবি তোলেন আর কোনও জোট নয়, চলা হোক বামফ্রন্টের রাস্তাতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+