মুখ্যমন্ত্রী সংসারী নন! ব্যক্তিগত কুৎসায় শালীনতার সীমা ছাড়ালেন সাংসদ, নিন্দার ঝড়
সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা রায়গঞ্জের সাংসদ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী সংসার ধর্ম কিছুই পালন করেননি। তাই তিনি বুঝবেন না কেন স্ত্রী-রা স্বামীদের খেতে দেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। সিপিএমের পলিটব্যুরোর সদস্য তথা রায়গঞ্জের সাংসদ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী সংসার ধর্ম কিছুই পালন করেননি। তাই তিনি বুঝবেন না কেন স্ত্রী-রা স্বামীদের খেতে দেন।

তাঁর এই কথা নিয়েই এখন সমালোচনার ঝড় বইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করায় মহম্মদ সেলিমের নিন্দায় সরব হয় রাজনৈতিক মহল। রাজনীতিটা রাজনীতির জায়গা থেকে দূরে সরে যাচ্ছে। এখানে ব্যক্তিগত কুৎসা বেশি হচ্ছে। রাজনৈতিক নেতারা ব্যক্তিগত আক্রমণের রাস্তা নিচ্ছেন।
উল্লেখ্য, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হেমতাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই মহম্মদ সেলিমকে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী বলেন, 'এখানের একজন রয়েছেন, যিনি টিভিতে মুখ না দেখালে তাঁর স্ত্রী তাঁকে খেতে দেবেন না। তাই নিয়মিত টিভিতে মুখ দেখান তিনি। আর মুখ্যমন্ত্রীর এই কথারই তিনি উত্তর দিতে বেছে নিলেন রায়গঞ্জে দলীয় কর্মসূচিকে।'

সিপিএমের কর্মসূচি থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন। তিনি বলেন, 'আমার বিরুদ্ধে কিছু বলার মতো খুঁজে পাননি মুখ্যমন্ত্রী। তাই আমার পরিবার নিয়ে তিনি উল্টো-পাল্টা মন্তব্য করেছেন।' তারই পাল্টা মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী সংসার-ধর্ম পালন করেননি বলে কটাক্ষ করেন মহম্মদ সেলিম।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেলিম অভিযোগ করেন, 'মুখে তিনি কেন্দ্রীয় সরকারকে গালাগালি করছেন, আর কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্পের টাকায় নিজের ছবি লাগিয়ে প্রচার করছেন।' মুখ্যমন্ত্রীর 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্পের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সিপিএম সাংসদ।












Click it and Unblock the Notifications