তৃণমূলে দাগি মুকুল ঢুকেছে বিজেপির লন্ড্রিতে! তবে মালটা একই আছে, তোপ দাগলেন সাংসদ
বিজেপি নেতা মুকুলকে ‘মাল’ বলে সম্বোধন করলেন সিপিএম সাংসদ। তিনি বলেন, ‘মালটা পুরনো, শুধু জামাটা আলাদা। তৃণমূলের দাগী নেতা বিজেপির লন্ড্রিতে ঢুকে পরিষ্কার জামা পরে ময়দানে নেমেছে।’
বিজেপি নেতা মুকুলকে 'মাল' বলে সম্বোধন করলেন সিপিএম সাংসদ। তিনি বলেন, 'মালটা পুরনো, শুধু জামাটা আলাদা। তৃণমূলের দাগী নেতা বিজেপির লন্ড্রিতে ঢুকে পরিষ্কার জামা পরে ময়দানে নেমেছে।' বিজেপির পঞ্চায়েত-মুখ মুকুল রায়কে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানালেন মহম্মদ সেলিম। শুধু মুকুল রায়কে নয়, বিজেপি ও তৃণমূলকে একযোগে নিশানা করেন তিনি।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া মুকুল রায়কে নিশানা করে সেলিম বলেন, 'বিজেপির লন্ড্রিতে ঢুকে মুকুল মনে করছেন পরিষ্কার হয়েছেন। বলছেন, দেখো, নতুন জামাটা কেমন লাগছে! যতই জামা বদলান মুকুল, মালটা তো আসলে একই আছে। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নির্বাচনী জনসভায় মুকুল রায়কে আলাদা করে বেছে নিয়ে এই ভাষাতেই আক্রমণ করেন সেলিম।'
এছাড়া তৃণমূল ও বিজেপিকে একযোগে আক্রমণ করে বলেন, 'দিদি বলছেন তেলে ভাজা বিক্রির কথা আর মোদী বলছেন পকোড়া বিক্রি করো। দুজনেই স্পষ্ট করে দিচ্ছেন, তাঁরা একই পাঠশালায় পড়েছেন। একই সিলেবাসে তাঁদের পড়ানো হয়েছে। প্রশ্ন কমন, উত্তরও এক। আলাদা শুধু ঝান্ডা। আর আলাদা চেহারা।'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে সেলিম অভিযোগ করেন, রাজ্যে ক্রমবর্ধমান অশান্তি রুখতে মুখ্যমন্ত্রী কোনও ব্যবস্থা নিচ্ছেন না। রাজ্যে ২৮টি দাঙ্গা হয়েছে, অথচ একটি দাঙ্গারও তদন্ত করেনি সরকার। একটি তদন্ত কমিশনও গঠন করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়াই করে বলেছিলেন সাঁইবাড়ির কমিশন হবে, মরিচঝাঁপির কমিশন হবে।
কিন্ত কোথায় কী! কোনও কমিশন গঠন হয়নি। হয়নি তদন্তও। রাজ্যে দাঙ্গায় লোক মরছে আর মানুষকে ভাগাভাগি করা হচ্ছে। পরিষ্কার হয়ে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও তদন্ত করবেন না, কোনও কমিশন গঠন করবেন না। কোনও দোষীরও খোঁজ করবেন না। আর কেউ শাস্তিও পাবে না।
এদিন মমতা বন্দ্যোপাধ্যয়কে কটাক্ষ করে তিনি বলেন, 'মাথায় একটা হিজাব পরে ইফতার পার্টি করে মমতা মানুষকে বোকা বানান শুধু ভোটের স্বার্থে। শয়তান বুজরুকির জন্য যেমন ফেরেস্তার বেশ ধরে, তেমনই মানুষের সঙ্গে ঠগবাজি করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষ সময় এলে যথাযোগ্য জবাব দেবেন।'












Click it and Unblock the Notifications