করোনা মোকাবিলায় বাম বিধায়কদের ১০ লক্ষ করে অনুদান, বিজেপি সাংসদদের কোটি
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়ালেন বামফ্রন্ট ও বিজেপির জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠকে আর্জি জানিয়েছি্লেন, রাজ্যের পাশে দাঁড়ানোর। কেননা এই মহাযুদ্ধে করোনা ভাইরাসের সঙ্গে মোকাব
করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতার পাশে দাঁড়ালেন বামফ্রন্ট ও বিজেপির জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠকে আর্জি জানিয়েছি্লেন, রাজ্যের পাশে দাঁড়ানোর। কেননা এই মহাযুদ্ধে করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলার জন্য রাজ্যের আর্থিক সঙ্গতি সীমিত। এই অবস্থায় বাম-বিজেপির বিধায়ক-সাংসদরা এগিয়ে এলেন সাংসদ ও বিধায়ক কোটায় আর্থিক অনুদান করতে।

সুজন চক্রবর্তী চিঠি লিখে মুখ্যমন্ত্রীকে জানান, বাম বিধায়করা করোনা চিকিৎসার জন্য সংশ্লিষ্ট জেলায় ১০ লক্ষ টাকা করে অনুদান দেবেন। একইসঙ্গে বিজেপি সাংসদরা একে একে ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত সাহায্যের বার্তা দিয়েছেন। তাঁরা জেলাশাসকদের চিঠি লিখে সাংসদ কোটার টাকা খরের অনুমতি দিয়েছেন।
সুজন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন,, আমরা বামপন্থী বিধায়কগণ স্থির করেছি যে, আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে জেলার সংশ্লিষ্ট হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণকেন্দ্রিক চিকিৎসা পরিকাঠামো ও উপকরণের জন্য ন্যূনতম ১০ লক্ষ টাকা বরাদ্দ করবে। আমাদের বিধায়করা যত দ্রুত সম্ভব এই বরাদ্দ বিষয়ে জানিয়ে দেবেন সংশ্লিষ্ট জেলাশাসকদের।
তিনি বলেন কোভিড ১৯ বা করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এটা একটা ক্ষুদ্র প্রয়াস। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার জ্ঞাতার্থে এই কথা জানালাম। এ বিষয়ে যদি কোনও পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। বিজেপি সাংসদরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু বার্তা না দিলেও জেলা শাসকদের চিঠি দিয়ে অনুদানের বার্তা দেন।
রাজ্যে বিজেপির ১৮ জন সাংসদকেই করোনা চিকিৎসায় ১ কোটি টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বেশিরবাগ সাংসদই ৫০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বাঁকুড়ার সাংসদ দিয়েছেন ১ কোটি টাকা করে। সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া দিয়েছেন সবথেকে বেশি ১.৬ কোটি টাকা।
এছাড়া সৌমিত্র খান ৮০ লক্ষ, সুকান্ত মজুমদার ৩০ লক্ষ, জ্যোতির্ময় মাহাতো, নিশীথ প্রামাণিক,জন বার্লা, কুনার হেমব্রম ৫০ লক্ষ টাকা করে দিয়েছেন করোনা খাতে। তাঁরা সকলেই নিজের সংসদক্ষেত্রে এলাকা উন্নয়ন তহবিল থেকে করোনা চিকিৎসায় অনুদান দিয়েছেন।












Click it and Unblock the Notifications