মমতাকে চিঠি লিখলেন সুজন! করোনা ভাইরাস মোকাবিলায় বাড়িয়ে দিলেন সাহায্যের হাত
মমতাকে চিঠি লিখলেন সুজন! করোনা ভাইরাস মোকাবিলায় বাড়িয়ে দিলেন সাহায্যের হাত
করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবার তিনি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠিতে তিনি ব্যাখ্যা করেন, বাম বিধায়করা তাঁদের তরফে যতটা সাহায্য করা যায়, তাঁরা ততটা করবেন। করোনায় বিরুদ্ধে এই যুদ্ধ তাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন।

সুজন লেখেন- মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা বামপন্থী বিধায়কগণ স্থির করেছি যে, আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে জেলার সংশ্লিষ্ট হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণকেন্দ্রিক চিকিৎসা পরিকাঠামো ও উপকরণের জন্য ন্যূনতম ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হবে।
তিনি এই চিঠিতে উল্লেখ করেন, সংশ্লিষ্ট জেলাশাসকদের আমাদের বিধায়করা যত দ্রুত সম্ভব এই বরাদ্দ বিষয়ে জানিয়ে দেবেন। তিনি বলেন কোভিন ১৯ বা করোনা বাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় এটা একটা ক্ষুদ্র প্রয়াস। আপনার জ্ঞাতার্থে এই কথা জানালাম। এ বিষয়ে যদি কোনও পরামর্শ থাকে অবশ্যই জানাবেন।
উল্লেখ্য, সোমবারই মুখ্যমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠকে যোগ দেন সুজন চক্রবর্তীরা। সেখানে ইতিবাচক আলোচনা হয়। মুখ্যমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি এবং বাম-কংগ্রেস, এমনকী বিজেপির প্রতিনিধিরাও। এদিন চিঠি লিখে বাম বিধায়করা সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। বিজেপি সাংসদরাও তাঁদের সংসদ কোটা থেকে অর্থ বরাদ্দ করছেন।












Click it and Unblock the Notifications