ডিম ভাত না ডাল ভাত! রাজ্যে প্রশাসনের পাশে থাকার বার্তা সুজনের
মিডডে মিলে ডিম ভাত না ডাল ভাত, এই প্রসঙ্গে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।
মিডডে মিলে ডিম ভাত না ডাল ভাত, এই প্রসঙ্গে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। এদিন তিনি বলেন,
রাজ্যে কোনও প্রশাসন নেই। তবে অর্থের জন্য কেন্দ্রের সঙ্গে কথা বলতে চাইলে তারা সবাই রাজ্যের পাশে থাকবেন বলে জানিয়েছেন এই বাম নেতা।

মিডডে মিল নিয়ে প্রশাসনকে আক্রমণ সুজনের
তিনি বলেন রাজ্যে কোনও মন্ত্রী নেই, অফিসার নেই। সুজন চক্রবর্তী আরও বলেন, যাঁরা আগের দিন বললেন ডিম ভাত খাওয়ানো হবে, তারাই পরের দিন বললেন , ডিমভাত কেউ খাওয়ায় নাকি।

'মুখ্যমন্ত্রী ঠিক করুন প্রশাসন কীভাবে চলবে'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে উদ্দেশ্য করে সুজন চক্রবর্তী বলেন, তিনিই ঠিক করুন প্রশাসন কীভাবে চলবে। শুধু জ্ঞান দিলে চলে না বলেও কটাক্ষ করেন সুজন।

'রাজ্য আবেদন করলে পাশে থাকবে সবাই'
সুজন চক্রবর্তী বলেন, টাকা যোগারের জন্য কেন্দ্রের সঙ্গে কথা বলুক রাজ্য। তাতে তারা সবাই থাকবেন বলে জানিয়েছেন এই বাম নেতা। পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকার আরও কিছুটা টাকা দিক এই প্রকল্পে।

মিডডে মিল নিয়ে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী সোমবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন, একজন পড়ুয়ার জন্য তিনি ৪ টাকা ৩১ পয়সা পান। এই টাকায় কীভাবে প্রতিদিন ডিম ভাত হবে, প্রশ্ন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি বলেন, তিনি চান ছাত্রছাত্রীরা পেট ভরে ডাল-ভাত-তরকারি খাক।












Click it and Unblock the Notifications