বিজেপি ঘর ভাঙছে সিপিএমেরও, মুকুলের হাত ধরে গেরুয়া শিবিরে দলবদলের হিড়িক

রাজ্যে ঝড় উঠেছে বিজেপির। শুধু ভোট নয়, ভোট মিটতেই দলবদলের ঢেউও আছড়ে পড়ছে। সেই স্রোতে ভেসে যেতে বসেছে শাসক দল তৃণমূল থেকে শুরু করে বাম শিবিরও।

রাজ্যে ঝড় উঠেছে বিজেপির। শুধু ভোট নয়, ভোট মিটতেই দলবদলের ঢেউও আছড়ে পড়ছে। সেই স্রোতে ভেসে যেতে বসেছে শাসক দল তৃণমূল থেকে শুরু করে বাম শিবিরও। মঙ্গলবারই দলবদলের মেগা শো দিল্লিতে। সেই মেগা শোয়ে তৃণমূলের পাশাপাশি বামফ্রন্টের বিধায়কও যোগ দিচ্ছেন বিজেপিতে।

ঘর ভাঙছে সিপিএমেরও

ঘর ভাঙছে সিপিএমেরও

বিজেপি এবার ঘর ভাঙছে সিপিএমেরও। দিল্লিতে বিজেপির সদর দফতরে হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায় যোগ দিচ্ছেন বিজেপিতে। ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন বলেও সূত্রের খবর। লোকসভা নির্বাচনে তিনি রায়গঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের প্রচারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন।

সিপিএমের কাছে বড় ধাক্কা

সিপিএমের কাছে বড় ধাক্কা

তারপরও এই দলবদল সিপিএমের কাছে বড় ধাক্কা। গত বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রবল তৃণমূলী হাওয়ায় যে কয়েকটি আসন সিপিএম জিতেছিল তার মধ্যে হেমতাবাদ অন্যতম। এখানে বাম-কংগ্রেসের জোট প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন দেবেন্দ্রনাথ রায়। এদিন শুভ্রাংশু রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। সেইসঙ্গেই বিজেপিতে যোগ দেবেন দেবেন রায়।

খগেন মুর্মুর পর দেবেন রায়

খগেন মুর্মুর পর দেবেন রায়

লোকসভা নির্বাচনের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন খগেন মুর্মু। তাঁকেই মালদহ উত্তরে বিজেপি প্রার্থী করেছিল লোকসভা নির্বাচনে। তিনি বিজেপির টিকিটে সাংসদ হয়ে এখন দিল্লিতে শপথের অপেক্ষায়। এরপর সিপিএম ছেড়ে আরও এক বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন।

তৃণমূলের চার বিধয়ক লাইনে

তৃণমূলের চার বিধয়ক লাইনে

এদিন তৃণমূলের আরও কয়েকজন বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে। শুভ্রাংশু ছাড়াও নাম শোনা যাচ্ছে তুষার ভট্টাচার্য, শীলভদ্র দত্ত, সুনীল সিংয়ের। মুকুল রায়ও জানিয়েছেন মোট চার বিধায়ক এদি বিজেপিতে যোগ দিচ্ছেন। সেইসঙ্গে ২৯ জন তৃণমূল কাউন্সিলরেরও যোগ দেওয়ার কথা বিজেপিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+