তৃণমূলের পর আসরে বিজেপিও! সিপিএম বিধায়ক পা বাড়িয়ে গেরুয়া শিবিরে

সিপিএম ছেড়ে তৃণমূলে গিয়েছেন গাজোলের বিধায়ক, কংগ্রেস ছেড়ে মৌসম বেনজির নুরও গিয়েছেন শাসক দলে। এবার আসরে নামল বিজেপি। ফের সেই মালদহেই বিজেপি হাত বাড়াল সিপিএম বিধায়কের দিকে।

সিপিএম ছেড়ে তৃণমূলে আগেই নাম লিখিয়েছিলেন গাজোলের বিধায়ক দিপালী বিশ্বাস। তারপর কংগ্রেসে ভাঙন ধরিয়ে মৌসম বেনজির নুর চলে গিয়েছেন শাসক দলে। এবার আসরে নামল বিজেপি। ফের সেই মালদহেই বিজেপি হাত বাড়াল সিপিএম বিধায়কের দিকে। হবিবপুরের সিপিএম বিধায়ক খগেন মুর্মু সিপিএম ছেড়ে যোগ দিতে পারেন বিজেপিতে, জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের পর আসরে বিজেপি! সিপিএম বিধায়ককে নিয়ে জল্পনা

জল্পনা বাড়িয়েছেন খোদ বিধায়কই। তিনি বলেছেন, প্রস্তাব পেয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ের কাছ থেকেই। কথাও হয়েছে, কিন্তু আমি কোনও সিদ্ধান্ত নিইনি। আমি যে সিপিএম ছাড়ব, এই সিদ্ধান্তই নিইনি। দল পরিবর্তন তো তারপর! বিধায়কের এই বার্তা অবশ্য অস্বস্তিতে ফেলেছে সিপিএমকে।

যদিও সিপিএম সাফ জানিয়ে দিয়েছে, এসব রটনা। ভোট আসছে, তাই হাওয়া তুলতেই এইসব বাজারে ছড়ানো হচ্ছে। খগেন মুর্মু সিপিএম ছাড়বে, এ অপপ্রচার ছাড়া কিছু না। উল্লেখ্য, খগেন মুর্মু তিনবার হবিবপুর থেকে জিতেছেন। মালদহে মোট দুটি আসন থেকে জিতেছিল সিপিএম। গাজোলের বিধায়ক আগেই দল ছেড়েছেন, এবার অপর বিধায়ক কী করবেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বিধায়ক আরও বলেন, বিধানসভা দিলীপ ঘোষের সঙ্গে আমার কথা হয়। বিধায়ক থাকার সুবাদে কথা হওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা। এখন তা নিয়ে যদি কেউ রটনা করে, তাহলে আমার বলার কিছু থাকতে পারে না। এরপরই তাঁর বিজেপিতে যাওয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছেন স্রেফ হাসি দিয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+