কেশপুরে হয়নি সিপিএমের শেষপুর! ভারতীর হাত ধরে কমিউনিস্টদের বিজেপি-যোগ
এক সময় কেশপুর ছিল সিপিএমের দুর্গ। সেই কেশপুরকে সিপিএমের শেষপুর করার বার্তা দিয়ে পরিবর্তন আনে তৃণমূল। এবারও কেশপুরে তৃণমূলের অগ্রগমন বজায় রয়েছে ঠিকই, কিন্তু বিজেপি পাল্টা দিতে ছাড়ছে না।
এক সময় কেশপুর ছিল সিপিএমের দুর্গ। সেই কেশপুরকে সিপিএমের শেষপুর করার বার্তা দিয়ে পরিবর্তন আনে তৃণমূল। এবারও কেশপুরে তৃণমূলের অগ্রগমন বজায় রয়েছে ঠিকই, কিন্তু বিজেপি পাল্টা দিতে ছাড়ছে না। সিপিএমের এখন কোন দেখা না মিললেও, কেশপুরে সিপিএমের এককালের তাবড় নেতারা যোগ দিচ্ছেন বিজেপিতে।

ভোটে হেরেও এদিন কেশপুরে মাটিতে মানুষের ভালোবাসা পেতে ছুটে যান বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তাঁর উুস্থিতিতেই সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন কেশপুর সিপিএমের এরিয়া কমিটির নেতা তন্ময় ঘোষ, আলি আহমেদ প্রমুখ। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের বার্তা দিয়ে তাঁরা যোগ দেন বিজেপিতে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের অনেক অফিস এই কেশপুরে বিজেপি দখল করে নেয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের শক্ত মাটিতে এখন অনেক গ্রামে বিজেপির পতাকা উড়ছে। লোকসভা ভোটে জেতার পরও নিজেদের গড়েও অনেকটা কোনঠাসা তৃণমূল কংগ্রেস। সেই সুবিধা নিতেই বিজেপির লোকসভা প্রার্থী এদিন দাপিয়ে বেড়ালেন এলাকায়।
মঙ্গলবার সকালে কেশপুরের মাটিতে পা রাখেন ভারতী ঘোষ। তিনি হেরেছেন ঘাটাল কেন্দ্রে। কেশপুর এলাকায় তিনি পিছিয়ে আছেন প্রায় ৯২ হাজার ভোটে। কিন্তু তিনি মনে করেন যে এখানে তার নৈতিক জয় হয়েছে। ভোটের দিন বারবার মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। সেই সব গ্রামে এদিন ছিল অন্য চিত্র। যেখানেই গিয়েছেন সেখানেই রাস্তার দুই পাশে অসংখ্য মানুষের ভিড়। তারা ফুল দিয়ে বরণ করে নেন ভারতী ঘোষকে।












Click it and Unblock the Notifications