পঞ্চায়েত নির্বাচনের মুখে দুর্ঘটনা কাড়ল সিপিএম নেতার প্রাণ, শোকপ্রকাশ তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনে জেলায় ঘুরে দাঁড়ানের সংকল্প নিয়েছিল সিপিএম। জোরকদমে চলছিল প্রচার। কিন্তু তার মাঝেই ঘটল বিপত্তি। দলীয় কার্যালয়ে এক বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনা কেড়ে নিল সিপিএম নেতার প্রাণ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছে তৃণমূল।

বুধবার দলীয় কার্যালয়ে বৈঠকে যোগ দিতে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সিপিএমের এরিয়া কমিটির সদস্যের।এই ঘটনায় আহত হন আরো একজন।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার আংরাভাষা ধীরেন দোকান সংলগ্ন এলাকায়।পুলিশ জানিয়েছে, মৃত সিপিএম নেতার নাম কানু রায়।

পঞ্চায়েত নির্বাচনের মুখে দুর্ঘটনা কাড়ল সিপিএম নেতার প্রাণ

কানু রায় বানারহাট ব্লকের শালবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের দুরামারী এলাকার বাসিন্দা।মৃত ব্যক্তি বানারহাটের সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।আহত ব্যক্তির নাম অমিত রায়।তাঁর বাড়িও দুরামারী এলাকায়।আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ার তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে ধূপগুড়ির সিপিএম দলীয় কার্যালয়ে আসার পথে আংরাভাষা ধীরেন দোকান সংলগ্ন এলাকার রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন দুই ব্যক্তি। সেই সময় আচমকাই পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছোটো গাড়ি ধাক্কা মারলে রাস্তার পাশেই দু'জন ছিটকে পড়েন।

পঞ্চায়েত নির্বাচনের মুখে দুর্ঘটনা কাড়ল সিপিএম নেতার প্রাণ

ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় ধূপগুড়ি থানা ও দমকল কেন্দ্রে। ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা পৌছে আহত দু-জনকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।

অপরজনের আঘাত গুরুতর হওয়ার তাঁকে জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। মৃত ব্যক্তির দেহ পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

শোকপ্রকাশ তৃণমূল নেতার

সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন, আমাদের দলীয় নেতার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল দলের। খুবই দুঃখজনক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। সিপিএম নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করল তৃণমূলও। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক কুমার সিং বলেন, কানু রায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগতভাবেও যোগাযোগ ছিল। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+