মথুরাপুরে সিপিএম নেতার রহস্য মৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার লক্ষ্মীনারায়ণপুরে সিপিএম নেতার রহস্য মৃত্যু। বাড়ির কাছে খাল থেকে অজয় মণ্ডল নামে ওই নেতারদেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার লক্ষ্মীনারায়ণপুরে সিপিএম নেতার রহস্য মৃত্যু। বাড়ির কাছে খাল থেকে অজয় মণ্ডল নামে ওই নেতার দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। ওই নেতার মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের তরফে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে।

মথুরাপুরে সিপিএম নেতার রহস্য মৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধের পর দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফিরেছিলেন। রাতে মাছ ধরার নাম করে বাড়ি থেকে বের হয়েছিলেন। তারপর আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে খাল থেকে অজয় মণ্ডল নামে ওই নেতার দেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হওয়ায় তৃণমূলের স্থানীয় নেতা তারাপদ পাত্রের নেতৃত্বে বাহিনী তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড মারধর করেছিল। মঙ্গলবার রাতে তাঁকে খুন করা হয় বলে পরিবারের অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+