লাল সেলামে সুশান্তকে অভ্যর্থনা গড়বেতায়, চক্রান্তকারীদের একে একে মুখোশ খুলছে, স্বমহিমায় দাপুটে নেতা
লাল সেলামে সুশান্তকে অভ্যর্থনা গড়বেতায়, চক্রান্তকারীদের একে একে মুখোশ খুলছে, স্বমহিমায় দাপুটে নেতা
৯ বছরের নির্বাসন কাটিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে ৯ বছর পর ঘরে ফিরলেন গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষ। সঙ্গে ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। নেতার আগমন বার্তা আগেই পৌঁছে গিয়েছিল গড়বেতায়। তাঁকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি সব সেরে রেখেছিলেন নেতারা। অনেকটা পুরনো স্মৃতি ফিরিয়েই সুশান্ত ঘোষের সমর্থনে লালঝান্ডার মিছিল দেখল গড়বেতা। কর্নীদের উচ্ছ্বাসে নতুন উদ্যোমে একুশের ভোটে রাজনৈতিক জীবনের দ্বিতীয় অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিলেন সুশান্ত ঘোষ।

ঘরে ফিরলেন সুশান্ত
তৃণমূল কংগ্রেস শাসনে আসার পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডের মামলায় জেলে ছিলেন তিনি। সিপিএম নেতা গড়বেতায় এলে এলাকা অশান্ত হয়ে উঠবে আবেদন জানিয়ে তাঁকে আসতে দেওয়া হয়নি বাড়িতে। শেষে জামিনে ছাড়া পেেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সিপিএম নেতা। সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে প্রায় ৯ বছর পর নির্বাসন কাটিয়ে বাড়ি ফিরলেন গড়বেতার দোর্দণ্ডপ্রতাপ নেতা সুশান্ত ঘোষ।

লাল সেলামে অভ্যর্থনা
লাল সেলামে সুশান্ত ঘোষকে অভ্যর্থনা জানাল গড়বেতা। লাল ঝান্ডা নিয়ে প্রিয় নেতার সমর্থনে মিছিল করলেন গড়বেতার সিপিএমকর্মীরা। হল পুস্পবৃষ্টিও। ফের পুরনো স্মৃতি ঝলসে উঠল গড়বেতার রাস্তায়। অনেকদিন পর দেখা দিল লালঝাণ্ডার ভিড়। কর্মীদের আবেগে আপ্লুত নেতাও। তাঁর সঙ্গে ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। ১০ দিন বাড়ির বাইরে থাকনে মন অস্থির হয়ে ওঠে। তাহলে ৯ বছর পর বাড়ি ফেরার অনুভূতিটা কেমন হবে। প্রতিক্রিয়া দিলেন সিপিএম নেতা।

রাজনীতিক নতুন অধ্যায়ের সূচণা
গড়বেতায় যে তিনি প্রস্তুত হয়েই ফিরেছেন তার ইঙ্গিত দিয়েছেন বাম নেতা। মানুষের ভালবাসা তাঁর সঙ্গে আছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। তাই নতুন উদ্যোমে গড়বেতায় ফিরেছেন তিনি। এখান থেকেই রাজনীতির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচণা হবে বলে ইঙ্গিত দিেয়ছেন বাম নেতা। যাঁরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাঁদের মুখোস খুলতে শুরু করেছে। নাম না করেই তৃণমূলকে আক্রমণ করেছেন তিনি।

সভা থেকে বার্তা
বেনাচাপড়ার সঙ্গে কঙ্কাল কাণ্ডের কোনও সম্পর্ক নেই। কমিউনিস্ট নেতাদের চরিত্রকে কালিমালিপ্ত করতেই তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। মানুষ এই মিথ্যে গ্রহন করেননি তা এই মিছিলই বলে গিচ্ছে বলে দাবি করেছেন বাম নেতা। তাই মামলা বিচারাধীন থাকলেও কঙ্কাল কাণ্ড নিয়ে যা বলার তিনি সভা থেকে বলবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য মেদিনীপুরের আরেক দোর্দণ্ড প্রতাপ সিপিএম নেতা লক্ষ্ণণ শেঠ আগেই বিজেপিতে যোগ দিয়েছেন। গতকাল দিলীপ ঘোষের সঙ্গে এক মঞ্চে সভাও করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications