করোনা মোকাবিলায় ব্যর্থ মোদী-মমতা, যার ফল ভোগ করছেন বাংলার মানুষ, আক্রমণ সূর্যকান্ত মিশ্রের
করোনা মোকাবিলায় ব্যর্থ মোদী-মমতা, যার ফল ভোগ করছেন বাংলার মানুষ, আক্রমণ সূর্যকান্ত মিশ্রের
রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আর এই ব্যর্থতার জন্য মমতা এবং মোদী সরকারকেই দায়ী করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি অভিযোগ করেছেন েকন্দ্র এবং রাজ্যের অপদার্থতার কারণে বাংলার মানুষ করোনা সংক্রমণের মত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। শ্রমিক মজদুরদের রুটি রুজি সংকটে পড়েছে।

কেন্দ্র রাজ্যকে এক যোগে আক্রমণ
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্যকে একযোগে আক্রমণ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি অভিযোগ করেছেন মোদী এবং মমতা সরকারের অপদার্থতার কারণেই বাংলার মানুষকে এই কঠিন পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হচ্ছে। লকডাউনের কারণে বাংলার শ্রমিক-মজদুররা কাজ হারিয়েছেন।

করোনা মোকাবিলায় ব্যর্থতা
রাজ্য সরকার করোনা ভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন সূর্য কান্ত মিশ্র। কেরল যেভাবে কাজ করেছে করোনা মোকাবিলায় সেভাবে কাজ করতে পারছে না বাংলা। হু নির্ধারিত টেস্ট, আইসোলেশন, ট্র্যাক অবং ট্রিটমেন্ট কোনও ধাপই ঠিক মত করা হচ্ছে না। সর্বদল বৈঠকে এই নিয়ে পরামর্শ দেওয়া হলেও রাজ্য সরকার তাতে আমল দেননি বলে অভিযোগ করেছেন সিপিএম নেতা।

ফেরানো হচ্ছে না পরিযায়ী শ্রমিকদের
অন্য রাজ্যে আটকে থাকা রাজ্যের শ্রমিকরা ফিরলে করোনা সংক্রমণ বাড়বে বলে গুজব ছড়ানো হচ্ছে এমনই অভিযোগ করেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি অভিযোগ করেছেন মহারাষ্ট্র, কর্নাটক থেকে রাজ্যে ফেরানো হচ্ছে না বাংলার শ্রমিকদের। প্রসঙ্গত উল্লেখ্য মহারাষ্ট্র থেকে বাংলার শ্রমিকদের ফেরাতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কর্নাটকে আটকে থাকা শ্রমিকদের ফেরানো নিয়ে ইয়েদুরাপ্পা সরকারের চিঠিরও কোনও জবাব দেননি মুখ্যমন্ত্রী। কাজে সেখান থেকেও ফিরতে পারছেন না বাংলার শ্রমিকরা।

লকডাউনে সংকটে শ্রমিকরা
লকডাউন দীর্ঘায়িত করে শ্রমিক মজদুররা সংকটে পড়েছেন। কোপ পড়েছে কাঁদের রুটি রুজিতে। এমনও অভিযোগ করেছেন সূর্যকান্ত মিশ্র। প্রসঙ্গত উল্লেখ্য গোটা দেশে তৃতীয় দফার লকডাউন চলছে। যদিও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এখন।












Click it and Unblock the Notifications