রাজ্যবাসীকে আতঙ্কিত না হতে বললেও নিজেই আতঙ্কে দিল্লি ছুটছেন মুখ্যমন্ত্রী মমতা, আক্রমণ সূর্যকান্তর

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আতঙ্কে ভুগছেন। তাই তিনি দিল্লি ছুটছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আতঙ্কে ভুগছেন। তাই তিনি দিল্লি ছুটছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ায় কথা বলছেন সেই সময়ে এই ভাবে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।

রাজ্যবাসীকে আতঙ্কিত না হতে বললেও নিজেই আতঙ্কে দিল্লি ছুটছেন মুখ্যমন্ত্রী মমতা, আক্রমণ সূর্যকান্তর

মঙ্গলবার মুখ্যমন্ত্রী যখন বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের জন্মের দুশ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা করে বলেছেন যে এই রাজ্যে এনআরসি হবে না। এবং মানুষের অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। সেই সময়ে মেদিনীপুর শহরে একটি সমাবেশ অনুষ্ঠানে সূর্যকান্ত মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী নিজেই আতঙ্কে ভুগছেন। তিনি এই রাজ্যের মানুষকে বাঁচাতে পারবেন না। রাজ্যের মানুষ যে অবস্থায় আছে তা থেকে তাঁদের বাঁচাতে পারে একমাত্র বামপন্থীরা।

অন্যদিকে বিদ্যাসাগরের জন্মদিনের আগেই তার জন্ম দিন পালন করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বীরসিংহ গ্রামের মানুষ জানিয়েছেন যে বিদ্যাসাগরের জন্ম দিন তারা পালন করেন ১২ আশ্বিন। এই বছরেও একই দিনে পালন করা হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন যে, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি, বিবেকানন্দের মতো মনীষীর জন্মদিন শুধুমাত্র একটি অনুষ্ঠানে বা দিনে সীমাবদ্ধ নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে তাঁরা আমাদের মনে জন্ম নেন।

আর মেদিনীপুরের সমাবেশ থেকে সিপিএম নেতা তরুণ রায়, রবীন দেবরা বলেন, মনীষীদের জন্মদিন পালন করা একটা গর্বের বিষয় । অন্য দিন তা পালন করা মানে সেই মনীষীদের অসম্মান করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+