মোদী-দিদি একই পাঠশালায় পড়েছেন, কেন্দ্র-রাজ্যকে আক্রমণ সূর্যকান্তর

মোদী-দিদি একই পাঠশালায় পড়েছেন, কেন্দ্র-রাজ্যকে আক্রমণ সূর্যকান্তর

মোদী দিদি দেখতে আলাদা কিন্তু তারা একই পাঠশালায় পড়াশোনা করেছে। কাজের কায়দা একই।
দেশ যদি বাঁচাতে হয় তাহলে আবার লাল ঝান্ডা নিয়ে আসতে হবে এটা কারও বাপের দেশ নয়, যে যাকে যখন খুশি দেশ থেকে বের করে দেবে। দিলীপ ঘোষেদের কুকুরদের বিরুদ্ধে লাল কুর্তা বাহিনী তৈরি করতে হবে।
বাংলার মাটিতে কোন ডিটেনশন ক্যাম্প করতে দেব না। কেউ যদি এখানে তা তৈরি করতে আসে তাহলে যোগ্য জবাব দেওয়া হবে। এই সুরেই বিজেপিকে আক্রমণ করেছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।

মোদী-দিদি একই পাঠশালায় পড়েছেন, কেন্দ্র-রাজ্যকে আক্রমণ সূর্যকান্তর

মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় এনপিআর নিয়ে কোন সিদ্ধান্ত নেন তাহলে সেটা খুব ভালো হবে। কিন্তু তাকে বিশ্বাস নেই। তবে যদি তিনি করেন তাহলে এটার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব। সোমবার শহিদ মিনারের সভা থেকে এই কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

একই সঙ্গে তিনি বলেন, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে দেশ জুড়ে আমরা দেশপ্রেম দিবস পালন করবো। ২৬ তারিখ আমরা দেশের মানুষকে বোঝাবো এই দিনের মাহাত্ম্য। শহিদ মিনারের সমাবেশ থেকে এই কথা বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এই বার আমরা কোনও মানববন্ধন করব না। এই বার আমরা সবাইকে বলছি সব ওয়ার্ডে সভা হবে। প্রতিবাদ দেখানো হবে নাগরিক সংশোধনী আইনের। গোটা রাজ্যজুড়ে ৫ হাজার সভা হবে। একই সঙ্গে এদিনের সভায় তিনি বলেন, দেশে যদি কেউ দেশদ্রোহী হয়ে থাকেন তিনি নরেন্দ্র মোদী।

আমরা হ্যান্ডবিল ছাপিয়ে মানুষের কাছে পৌঁছে দেব। মানুষকে বোঝানোর চেষ্টা করবো। এন পি আর আর জন গণনার তফাৎ কি সেটাই আমরা মানুষকে বুঝিয়ে দেব। এই দুটো বিষয়কে এক করে তৈরি করে দেওয়া হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+