'শিব ঠাকুরের আপন দেশে...' অনুব্রতর লকডাউন ঘোষণাকে তীব্র শ্লেষে বিঁধলেন সুজন

'শিব ঠাকুরের আপন দেশে...' অনুব্রতর লকডাউন ঘোষণাকে তীব্র শ্লেষে বিঁধলেন সুজন

জেলা শাসকের বিজ্ঞপ্তি জারির আগেই পার্টি অফিসে বসে লকডাউনের সময় বদলের ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শানিেছন বিরোধীরা। সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বলেছেন, 'শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে' অবস্থা হয়েছে রাজ্যের।

অনুব্রতকে আক্রমণ

অনুব্রতকে আক্রমণ

পার্টি অফিসে বসে লকডাউনের দিন ঘোষণা নিয়ে অনুব্রত মণ্ডলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি কটাক্ষ করে বলেছেন অনেকটা শিব ঠাকুরের আপন দেশের অবস্থা হয়েছে দেশে। আইন কানুনের সর্বনেশে দশা। পার্টির জেলা সভাপতি প্রশাসনিক নির্দেশ জারির আগেই ঘোষণা করছেন লকডাউন এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা কোন পর্যায়ে গিয়েছে।

পথ দেখিয়েছেন দলনেত্রী

পথ দেখিয়েছেন দলনেত্রী

অনুব্রতর এই ঘটনার পথ দেখিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। তিনি নিজেই নবান্নে বসে পার্টির সিদ্ধান্ত ঘোষণা করেন। আবার পার্টি অফিসে বসে রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করেন। কাজেই তাঁর অনুগামীরাও তাঁর পথেই চলছেন বলে আক্রমণ শানিয়েছেন সুজন চক্রবর্তী।

অনুব্রতর ঘোষণা

অনুব্রতর ঘোষণা

জেলা শাসকের বিজ্ঞপ্তি জারির আগেই পার্টি অফিসে বসে লকডাউনের দিন এবং সময় ঘোষণা করেছে বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন, ২ অগাস্ট বিকেল ৩টে থেকে লকডাউন হবে বীরভূমে। ছোট ব্যবসায়ীদের সুবিধের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিিন।

পরে জেলা শাসকের বিজ্ঞপ্তি

পরে জেলা শাসকের বিজ্ঞপ্তি

অনুব্রত মণ্ডলের ঘোষণার প্রায় দেড়ঘণ্টা পরে জেলা শাসক বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে একই নির্দেশের উল্লেখ করা হয়েছে। এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পার্টি অফিস থেকেই প্রশাসন চলছে বলে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+