'বিশ্ব বাংলা' নিয়ে আদালতে সুজন, বিজেপি-সিপিএম আঁতাতের অভিযোগ তৃণমূলের
বিশ্ববাংলা নিয়ে এবার আদালতে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। আদালতের নজরদারিতে সিট গঠন করে বিষয়টিতে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে বিশ্ব বাংলা নিয়ে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে বিজেপিও।
বিশ্ববাংলা নিয়ে এবার আদালতে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। আদালতের নজরদারিতে সিট গঠন করে বিষয়টিতে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। এদিকে বিশ্ব বাংলা নিয়ে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে বিজেপিও।

বিশ্ব বাংলা লোগোর স্বত্বাধিকারী কে তা নিয়ে মামলা করার জন্য মঙ্গলবার প্রক্রিয়া শুরু করেছেন সিপিএম নেতা তথা, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। আদালতের নজরদারিতে সিট গঠন করে বিষয়টিতে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি। সুজন চক্রবর্তীর অভিযোগ, সরকারি অর্থ নয়ছয়ের মাধ্যমে কোনও একটি পক্ষ এর ফলে আর্থিক ভাবে লাভবান হয়েছে।

সুজন চক্রবর্তীর দাবি, বিতর্কটি নতুন নয়। বছর খানেক আগে দলীয় পত্রিকা 'গণশক্তি'-তে একটি রিপোর্ট বেরিয়ে ছিল। বিশ্ব বাংলার লোগো নিয়ে মুখ্যমন্ত্রী চুপ কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাম পরিষদীয় নেতা। মানুষের টাকায় লোগোকে বিশ্বখ্যাত করার জন্য কোটি কোটি টাকা ঢালা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এদিকে 'বিশ্ব বাংলা' লোগো বিতর্ক নিয়ে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে বিজেপিও।
ফলে ঘটনায় সিপিএম-বিজেপি যোগ জোড়াল হচ্ছে বলেই মত তৃণমূলের একাংশের। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিষয়টি নিয়ে সিপিএম ও বিজেপির আঁতাতের অভিযোগ তুলেছেন।












Click it and Unblock the Notifications