শুধু ভারত নয়, সারা বিশ্বের অর্থনীতিকে গাড্ডায় ফেলে দিয়েছে মোদী সরকার, আক্রমণ সুজনের
প্রধানমন্ত্রীকে কাগজ দেখাতে বললে পালিয়ে যান! দেশের অর্থনীতি নিয়ে আক্রমণ সুজনের
দেশের অর্থনীতি নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন তিনি বলেন, দেশের এখন যা অবস্থা তাতে আইএমএফ পর্যন্ত বলে দিয়েছে শুধু ভারতের নয়, সারা বিশ্বের অর্থনীতিকে গাড্ডায় ফেলেছেন মোদী। এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলন থেকে ফের একবার সিএএ বাতিলের দাবি তুলেছেন তিনি।

প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছেন
সুজন চক্রবর্তী অভিযোগ, প্রধানমন্ত্রীকে গ্র্যাজুয়েশনের কাগজ দেখাতে বললে পালিয়ে যান। এপ্রসঙ্গে তিনি এনপিআর নিয়ে কোনও কাগজ না দেখাতে আহ্বান জানিয়েছেন।

অমিত শাহের চ্যালেঞ্জের জবাব
অমিত শাহ মঙ্গলবার সংশোধিত নাগরিকত্ব আইনের ইস্যুতে বিরোধীদের সবাইকে আলোচনার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন সিএএ নিয়ে সরকার পিছু হটবে না। আন্দোলন কটাক্ষ করতে গিয়ে তিনি বলেছিলেন যাঁরা প্রতিবাদ করছেন, চালিয়ে যান। এদিন সুজন চক্রবর্তী এপ্রসঙ্গে বলেন, অমিত শাহ দেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ে গেলে পরিস্থিতি বুঝতে পারবেন।

দেশদ্রোহীর মতো আচরণ
সুজন চক্রবর্তী এদিন কটাক্ষ করে বলেন, দেশের স্বাধীনতায়, দেশ গঠনে যাঁদের কোনও ভূমিকা ছিল না, তাঁরাই দেশদ্রোহীর মতো আচরণ করছেন।

অর্থনীতিকে গাড্ডায় ফেলেছে মোদী সরকার
দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে সুজন চক্রবর্তী এদিন মোদী সরকারকে কটাক্ষ করেন। তিনি বলেন, এখন যা অবস্থা তাতে আইএমএফ পর্যন্ত বলে দিয়েছে শুধু ভারতের নয়, সারা বিশ্বের অর্থনীতি গাড্ডায় ফেলে দিয়েছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications