মাঝ পথে পালালেন ডিজি! মুখ্যমন্ত্রীকে ভাটপাড়ায় শান্তির উপায় বাতলে দিলেন সুজন চক্রবর্তী
ভাটপাড়ায় গণ্ডগোলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
ভাটপাড়ায় গণ্ডগোলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। ভাটপাড়ার গণ্ডগোলকে এলাকা দখলের লড়াই বলে বর্ণনা করেছেন তিনি। ব্যারাকপুর এবং বিধাননগরে বারবার পুলিশ কমিশনার বদলেরও সমালোচনা করেছেন তিনি।

'মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন, তারই জবাব'
নির্বাচনের পর মুখ্যমন্ত্রী গিয়েছিলেন নৈহাটি। সেদিন যাওয়ার পথে একাধিক বার মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়েছিল। মুখ্যমন্ত্রীও একাধিকবার গাড়ি থেকে নেমে চ্যালেঞ্জ করেছিল। এবার তারাই জবাব দিচ্ছে বলে জানিয়েছেন সুজন চক্রবর্তী।

'ডিজি পালালেন মাঝ রাস্তা থেকে'
ভাটপাড়া থানার উদ্বোধন। কিন্তু মাঝরাস্তায় গণ্ডগোলের খবর শুনে পালালেন রাজ্য পুলিশের ডিজি। বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজির সকালের দিকে ভাটপাড়ায় না এসে মাঝপথ থেকে ফিরে যাওয়া নিয়ে সমালোচনা করলেন সুজন চক্রবর্তী। ভাটপাড়ায় যেসব ঘটনা ঘটছে তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্জুন সিং-এর অনুপ্ররণায় হচ্ছে বলে মন্তব্য করেছেন সুজন চক্রবর্তী। ভাটপাড়ার গণ্ডগোলকে এলাকা দখলের লড়াই বলেও বর্ণবা করেছেন তিনি।

'সর্বদলীয় বৈঠক ডাকুন মুখ্যমন্ত্রী'
ভাটপাড়ার পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি তুললেন সুজন চক্রবর্তী। তিনি কটাক্ষ করে বলেন, বৈঠকে বলুন ফেল করেছি, সবাই আসুন। পরিস্থিতির পর্যবেক্ষণে শনিবার ভাটপাড়ায় যাচ্ছে বাম-কংগ্রেস পরিষদীয় দল। জানিয়েছেন সুজন চক্রবর্তী।












Click it and Unblock the Notifications