হাওড়ায় ইতিমধ্যেই করোনায় মৃত ৭! নাম, ঠিকানা দিয়ে সুজনের দাবি ঘিরে চাঞ্চল্য

রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০-এর বেশি। এমন দাবি করা হয়েছিল সিপিএম-এর দলীয় মুখপত্রে। যা নিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন।

রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩০-এর বেশি। এমন দাবি করা হয়েছিল সিপিএম-এর দলীয় মুখপত্রে। যা নিয়ে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার করোনায় মৃত হিসেবে হাওড়ার সাত বাসিন্দার নাম, ঠিকানা সোশ্যাল মিডিয়ায় দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সরকারের তরফে।

করোনায় হাওড়ার মৃত ৭

করোনায় মৃত দাবি করে, সাতজনের নাম, বাড়ির ঠিকানা ও হাসপাতালের নাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেখানে তিনি জানিয়েছেন, এই তালিকা থেকে মাত্র ২ জনের নাম সরকারি মৃতের তালিকায় রয়েছে। এটা অসততা, তথ্য বিকৃতি নাকি, জালিয়াতি প্রশ্ন তুলেছেন তিনি।

ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ উল্লেখ থাকলেও, নেই সরকারি তালিকায়

অপর এক ফেসবুক পোস্টে সুজন চক্রবর্তী দাবি করেছেন, হাওড়ার সুরেন্দ্র কুমার জৈন করোনায় মারা গেছেন। ডেথ সার্টিফিকেটে উল্লেখও রয়েছে। দাহ করা হয়েছে, হু-র গাইনলাইন মেনে। অথচ সরকারি মৃতের তালিকায় নাম নেই।

সিপিএম মুখপত্রে দাবি, বৃহস্পতিবার পোড়ানো হয়েছে ৬ টি দেহ

সিপিএম মুখপত্রে দাবি, বৃহস্পতিবার পোড়ানো হয়েছে ৬ টি দেহ

সিপিএম মুখপত্রে দাবি করা হয়েছে, ধাপায় বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ছটি দেহ ধাপায় পোড়ানো হয়েছে, হু-এর গাইডলাইন মেনে। যদিও এব্যাপারে সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভুল তথ্যে গ্রেফতারের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভুল তথ্যে গ্রেফতারের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

যদিও করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা নিয়ে বিরোধীদের দেওয়া তথ্য মানতে নারাজ সরকার। ইতিমধ্যেই ভুল তথ্যে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার পরেই বিরোধী সিপিএম-এর তরফে বারবার মৃত্যু নিয়ে দাবি তুলে ধরা হচ্ছে। তবে তার পাল্টা সরকারি পদক্ষেপের কথা জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+