রাজ্যের ৪১ জন মন্ত্রী কোথায়! মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে একের পর এক প্রশ্ন সিপিএম-এর
শুধু মুখ্যমন্ত্রীকেই দেখা যাচ্ছে ক্যামেরার সামনে। করোনা মোকাবিলায় রাজ্যের বাকি ৪১ জন মন্ত্রী কোথায়। প্রশ্ন তুলল সিপিএম। রাস্তায় দাগ কাটা কি কোনও
শুধু মুখ্যমন্ত্রীকেই দেখা যাচ্ছে ক্যামেরার সামনে। করোনা মোকাবিলায় রাজ্যের বাকি ৪১ জন মন্ত্রী কোথায়। প্রশ্ন তুলল সিপিএম। রাস্তায় দাগ কাটা কি কোনও মুখ্যমন্ত্রীর কাজ হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম।

৪২ জন মন্ত্রীর ৪১ জন কোথায়
শমিক লাহিড়ী কটাক্ষ করে বলেছেন রাস্তায় শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। কিন্তু রাজ্য মন্ত্রিসভার বাকি ৪১ জন সদস্য কোথায়, প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি তাঁর প্রশ্ন ১২৭ জন পুরপ্রধান কিংবা জেলা পরিষদের সভাধিপতিরাই বা কোথায়। কেননা এঁদের অধিকাংশই তো তৃণমূলের।

রাস্তায় দাগ কাটা নিয়ে প্রশ্ন
মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে জনগণকে সচেতন করতে রাস্তায় দাগ কাটছেন। কিন্তু এর জন্য তো অন্যরা রয়েছেন। একজন মুখ্যমন্ত্রীর কখনই কাজ হতে পারে না, রাস্তায় দাগ কাটা, মন্তব্য করেছেন সিপিএম নেতা।

শুধু ভবানীপুরেই কেন চাল, আটা
মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছে মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে ভবানীপুরের একাংশের মানুষদের মধ্যে চাল, আটা বিলি করেছেন। কিন্তু সারা রাজ্যের মানুষদের মধ্যেই তা করতে হবে। শুধু ভবানীপুরেই এই কাজ কেন, প্রশ্ন তুলেছে সিপিএম।

ক্যামেরার সামনে ৫০, ৬০ জনকে নিয়ে মুখ্যমন্ত্রী
লকডাউনের মধ্যে মুখ্যমন্ত্রী একাধিক দিন রাস্তায় নামতে দেখা গিয়েছে। তাঁর সঙ্গে অনেককেই দেখা গিয়েছে। এপ্রসঙ্গে সিপিএম-এর উপদেশ একসঙ্গে ৫০.৬০ জনের রাস্তায় নামা বন্ধ করুন। কেন রিস্ক নিচ্ছেন, বলেছেন সিপিএম নেতা শমিক লাহিড়ী।

করোনা মোকাবিলার বেশিরভাগটাই বিজ্ঞাপনে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ২০০ কোটি টাকার তহবিল তৈরির কথা ঘোষণা করেছেন। কিন্তু রাজ্যের ৯.৫ কোটি মানুষের জন্য তা নগন্য। সিপিএম-এর অভিযোগ এর বেশিরভাগটই খরচ হয়ে যাবে বিজ্ঞাপনে। তাদের উপদেশ বিজ্ঞাপনের পাশাপাশি অন্যখরচ কাটছাট করুন।












Click it and Unblock the Notifications