পিপিই-র বদলে রেনকোট ব্যবহার! রাজ্যে একের পর এক সংকটের কথা উল্লেখ সিপিএম-এর
রাজ্যে লকডাউনের সঙ্গে ওযুধ সরবরাহে সংকট শুরু হয়েছে। এমনটাই অভিযোগ করলেন সিপিএম নেতা শমিক লাহিড়ী। এপ্রসঙ্গে নিজের জন্য ইনসুলিন ইনজেকশন ৪ দিন পর পাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।
রাজ্যে লকডাউনের সঙ্গে ওযুধ সরবরাহে সংকট শুরু হয়েছে। এমনটাই অভিযোগ করলেন সিপিএম নেতা শমিক লাহিড়ী। এপ্রসঙ্গে নিজের জন্য ইনসুলিন ইনজেকশন ৪ দিন পর পাওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। কার বুদ্ধিতে পিপিই-র বদলে রেনকোট ব্যবহার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই সিপিএম নেতা।

ওষুধ সরবরাহে সংকটের অভিযোগ
সিপিএম নেতা শমিক লাহিড়ী অভিযোগ করেছেন, লকডাউনের জেরে রাজ্য জুড়ে ওষুধের সংকট তৈরি হয়েছে। স্টকিস্ট থেকে ডিলার, কিংবা খুচরো ব্যবসায়ী, এই চেনটাই নেই। এপ্রসঙ্গে তিনি নিজের ইনসুলিন ইনজেকশনের কথা উল্লেখ করেছেন। ৪ দিন পর তিনি সেই ওষুধ পেয়েছেন বলে জানিয়েছেন।

রক্তদান শিবির কই
রাজ্য সরকার তো কোটি কোটি টাকা ক্লাবগুলোকে দিয়েছে। কিন্তু এই সংকটজনক মুহুর্তে সেই ক্লাবগুলো কই, তারা রক্তদান শিবিরের আয়োজন করছে না কেন। প্রশ্ন তুলেছেন শমিক লাহিড়ী। ভিড় এড়িয়েও এই শিবির করা যায় বলে মত প্রকাশ করেছেন প্রাক্তন এই সিপিএম সাংসদ।

কার বুদ্ধিতে রেনকোট
করোনা আক্রান্ত কিংবা স্বাস্থ্যকর্মী সবারই প্রয়োজন পিপিই। কিন্তু বেশ কয়েক জায়গায় দেখা গিয়েছে রেনকোট দিতে। রেনকোট কার বুদ্ধিতে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম।

বৈঠকে ডাকতে হবে বিরোধীদেরও
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীরা করোনা মোকাবিলায় ব্ল্যাঙ্কচেক দিয়েছিল। কিন্তু সেই বিরোধীদের ডাকা হচ্ছে না বলে অভিযোগ সিপিএম-এর। করোনা মোকাবিলা নিয়ে বৈঠকে সবাইকে লডাকার দাবি তুলেছে সিপিএম।

হাতে হাত মিলিয়ে কাজ করতে আহ্বান
রাজ্যে করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীই নেতৃত্ব দিন। বলছে সিপিএম। পাশাপাশি হাতে হাত মিলিয়ে করোনা মোকাবিলায় কাজের আহ্বান জানিয়েছে তারা।












Click it and Unblock the Notifications