সিপিএমে ধস নামাল বিজেপি, মুকুলের হাত ধরে দলে দলে যোগদান গেরুয়া শিবিরে

বাম-রাম যোগের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার ভোটে সেই প্রতিফলনও পড়েছে। যার জেরে বামেদের ভোট নেমে গিয়েছে ২৭ থেকে সাত শতাংশে।

বাম-রাম যোগের অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার ভোটে সেই প্রতিফলনও পড়েছে। যার জেরে বামেদের ভোট নেমে গিয়েছে ২৭ থেকে সাত শতাংশে। এরপর আর রাখঢাক নয় বামেরা সরাসরিই নাম লেখাচ্ছেন গেরুয়া শিবিরে। শুধু তৃণমূল কংগ্রেসই ভাঙছে না, ভাঙছে সিপিএমও।

সিপিএমে আরও ধস নামাল বিজেপি, মুকুলের হাত ধরে দলে দলে যোগদান গেরুয়া শিবিরে

এবার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন এরিয়া কমিটির সম্পাদক প্রতীপ চট্টোপাধ্যায়। শনিবার কাঁচরাপাড়ায় বিজেপির এক দলীয় সভায় প্রতীপ চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেন। তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপি নেতা মুকুল রায়।
প্রতীপ চট্টোপাধ্যায় একা নন, তাঁর সঙ্গে বারাসতের কয়েকশো সিপিএম কর্মী যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিয়ে প্রতীপ চট্টোপাধ্যায় জানান, সিপিএম দলে কোনও গণতন্ত্র আর নেই। আর সেই কারণেই সিপিএম ত্যাগের এই সিদ্ধান্ত।

বিজেপি নেতৃত্ব মনে করছে, প্রতীপ চট্টোপাধ্যায়ের যোগদানে বিজেপির সংগঠন আরও শক্তিশালী হবে। মুকুল রায় বলেন, বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছেন। তাই তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় আসছে। তৃণমূল ভেঙেও নেতা-নেত্রী থেকে কর্মী-সমর্থকরাও আসছেন বিজেপিতে। কংগ্রেস-সিপিএম ভেঙেও বিজেপি শক্তিবৃদ্ধি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+