মোদী সরকারের অধিকার নেই প্রতিষ্ঠান ধ্বংস করার, আন্দোলনে নামার হুঙ্কার সেলিমের
এককথায় দিশাহীন বাজেট। বাজেটে গ্রামীণ মানুষের কোনও কাজে আসবে না। তারপর এই বাজেটে যে সিদ্ধান্ত নেওয়া হল তাতে ব্যাঙ্কিং ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস উঠে যাবে।
এককথায় দিশাহীন বাজেট। বাজেটে গ্রামীণ মানুষের কোনও কাজে আসবে না। তারপর এই বাজেটে যে সিদ্ধান্ত নেওয়া হল তাতে ব্যাঙ্কিং ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস উঠে যাবে। শনিবার নিম্রলা সীতারামনের পেশ করা বাজেট নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম।

তিনি বলেন, এলআইসির শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া ছাড়াও আইডিবিআই ব্যাঙ্কের উপর সরকারি অংশীদারিত্ব ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ঘটনা মানুষের বিশ্বাসে আঘাতের সামিল। সিপিএম তথা বামফ্রন্ট কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।
সেলিম বলেন আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি মোদী সরকার। অর্থনীতি ধুঁকছে। মোদীর মেক ইন ইন্ডিয়া বিশবাঁও জলে। তারপর এলআইসির মতো প্রতিষ্ঠানকে বিলগ্নিকরণের পথে হাঁটছে সরকার। সরকারের কোনও নৈতিক অধিকারই নেই এই প্রতিষ্ঠানকে বেচে দেওয়ার। বিজেপি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে চাইছে।
সেলিমের পাশাপাশি বাজেটের প্রতিক্রিয়ায় মোদী সরকার তথা অর্থমন্ত্রী নির্মলা সীতরামনকে একহাত নেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, বাজেটের নামে লম্বা ভাষণ শুনলাম, এ ভাষণ আদতে বাজেটের ভাষণ নয়। আয়-ব্যয়ের কিছুই হিসাব পেলাম না এত লম্বা ভাষণে। দেশের অর্থনীতি ডুবছে। সেই ডুবতে থাকা অর্থনীতিকে টেনে তোলার কোনও দিশা নেই বাজেটে।












Click it and Unblock the Notifications