Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রে ডিজিটাল, বাংলায় দিদিটাল! দুই সরকারের সমালোচনায় বাংলার এই নেতা

কেন্দ্রে মোদী বলছেন ডিজিটাল ইন্ডিয়া। আর বাংলায় হচ্ছে দিদিটাল। মানে তালের ঠিক নেই। দক্ষিণ দিনাজপুরের তপনে এমনটাই কটাক্ষ করলেন সিপিএম সাংসদ মহঃ সেলিম।

কেন্দ্রে মোদী বলছেন ডিজিটাল ইন্ডিয়া। আর বাংলায় হচ্ছে দিদিটাল। মানে তালের ঠিক নেই। দক্ষিণ দিনাজপুরের তপনে এমনটাই কটাক্ষ করলেন সিপিএম সাংসদ মহঃ সেলিম।

 কেন্দ্রে ডিজিটাল, বাংলায় দিদিটাল! দুই সরকারের সমালোচনায় বাংলার এই নেতা

সিপিএম-এর জেলা সম্মেলনের প্রকাশ্য সভায় মহঃ সেলিম রেশন ব্যবস্থা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, মোদী বলছেন ডিজিটাল ইন্ডিয়া। আর বাংলায় হচ্ছে দিদিটাল। যার অর্থ তালের কোনও ঠিক নেই। কার কার্ড কোথায় গেল, কার নাম কোথায় গেল, কার নাম কেটে দেওয়া হল, এসব দেখাই হচ্ছে না বলে অভিযোগ করেছেন সেলিম।

সেলিম অভিযোগ করেন, মোদীর ডিজিটাল ইন্ডিয়ার তালে তাল রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নতুন করে ডিজিটাল রেশন কার্ড দেওয়ার কথা ঘোষণা করেন। তার জন্য অনেকবার ফর্ম পূরণ করাও হয়েছে। কিন্তু অনেকে এখনও কার্ড পাননি।

 কেন্দ্রে ডিজিটাল, বাংলায় দিদিটাল! দুই সরকারের সমালোচনায় বাংলার এই নেতা

সেলিম বলেন, বামফ্রন্টের আমলে বলা হয়েছিল খাদ্যের অধিকারের কথা। ২ টাকা কিলো দরে চাল, গম দেওয়ার কথাও বলা হয়েছিল। জিনিসপত্রের দাম বাড়ায় রেশনের মাধ্যমেই সেগুলোর সরবরাহ করা উচিত। কিন্তু মোদীর সরকার রেশন ব্যবস্থাকে ভেঙে ফেলতে চায়। সরাসরি তার সঙ্গে তাল মেলাতে না পেরে, ডিজিটাল কার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয় বলে অভিযোগ। সমস্যার সমাধানে নেতাদের কাছে ঘুরতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সেলিম।

দলীয় সভা থেকে কেন্দ্রের মোদী সরকারকে কড়া আক্রমণ করেন মহঃ সেলিম। তাঁর অভিযোগ, দেশের সংবিধানকে আক্রমণ করা হচ্ছে। মোদীর দলেই অনেকেই বলছেন সুযোগ এলে সংবিধান পাল্টে দেবেন। নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সেলিমের ভাষণে উঠে আসে পদ্মাবত প্রসঙ্গও। পদ্মাবত নিয়ে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির পদক্ষেপের কড়া সমালোচনা করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+