কিছু লোক চেনে গরু আর কচু, দিলীপকে আক্রমণ সেলিমের

প্রবীণ ইতিহাসবিদ ইরফান হাবিবকে আক্রমণ করা নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

প্রবীণ ইতিহাসবিদ ইরফান হাবিবকে আক্রমণ করা নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়ালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। এদিন তিনি বলেন, কিছু লোক শুধু কচু আর গরুরকেই চেনে। কটাক্ষ করে সেলিম বলেন, রামমোহন, বিদ্যাসাগর বেঁচে থাকলে তাঁদের নিয়েও দিলীপ ঘোষ কটাক্ষ করতেন।

দিলীপ ঘোষের আক্রমণ

দিলীপ ঘোষের আক্রমণ

প্রসঙ্গত এদিন ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে বিজেপির শিক্ষক সেলের অনুষ্ঠান ছিল। সেখানে দিলীপ ঘোষ ইরফান হাবিবকে আক্রমণ করেন। তিনি বলেন, ইরফান হাবিব যা করেছেন, একজন বড় ইতিবাসবিদ হয়ে ঠিক কাজ করেননি। তাঁর ইতিহাস কেউ পড়ে না, বলেছেন দিলীপ ঘোষ। তাঁর আরও অভিযোগ দেশের টাকা বরবাত করেছে ইরফান হাবিব।

জবাব সেলিমের

জবাব সেলিমের

দিলীপ ঘোষের আক্রমণের প্রেক্ষিতে জবাব দিয়েছেন সিপিএম নেতা সেলিম। তিনি বলেছেন, রামমোহন, বিদ্যাসাগর বেঁচে থাকলে তাঁদের নিয়েও দিলীপ ঘোষ কটাক্ষ করতেন। কেননা কিছু লোক শুধু কচু আর গরুকেই চেনে। সেই জন্যই ইরফান হাবিব থেকে অভিজিত বিনয়ক বন্দ্যোপাধ্যায় কিংবা অমর্ত্য সেন, সবাই বিজেপির আক্রমণের মুখে।

 সম্প্রীতির কথা বললেই ভিলেন

সম্প্রীতির কথা বললেই ভিলেন

এদিন সেলিম অভিযোগ করেন, সম্প্রীতির কথা বললেই তাঁকে ভিলেন বানানোর চেষ্টা হচ্ছে। বিষয়টিকে ফ্যাসিস্ট কায়দা বলে বর্ণনা করেছেন তিনি।

কেরলের অনুষ্ঠান নিয়ে তোলপাড়

কেরলের অনুষ্ঠান নিয়ে তোলপাড়

কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে ইতিহাসবিদ ইরফান হাবিব ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ। অন্যদিকে এই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা জানিয়েছেন, রাজ্যপালের নিরাপত্তারক্ষীরাই ঠেলে সরিয়ে দিয়েছেন ইরফান হাবিবকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+