জোর যার মুলুক তার! মহম্মদ সেলিমের খোঁচায় বাববির রায়ের সঙ্গে মমতাও

জোর যার মুলুক তার! সেলিমের খোঁচায় বাববির রায়ের সঙ্গে মমতাও

প্রতিষ্ঠানগুলিকে কুক্ষিগত ও ধ্বংস করা হচ্ছে। এদিনের বাবরি মসজিদ ধ্বংস করা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন সিপিএম পলিটব্যুরের সদস্য মহম্মদ সেলিম। প্রসঙ্গত এদিন আদালত জানিয়েছে মসজিদ ভেঙেছিল দুষ্কৃতীরা। যা পরিকল্পনা করে করা হয়নি। পাশাপাশি ৩২ জন অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন আদালত। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাতেও সরব হন।

বাবরি রায়ে খোঁচা সেলিম

বাবরি রায়ে খোঁচা সেলিম

বিচার ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস নড়ে যাচ্ছে । আধুনিক রাষ্ট্র হিসেবে ক্ষতি হচ্ছে। বাবরি মসজিদ ভাঙা নিয়ে আদালতের রায় প্রসঙ্গে এমনটাই মত সিপিএম নেতা মহঃ সেলিমের। তিনি অভিযোগ করেন প্রতিষ্ঠানগুলিকে কুক্ষিগত ও ধ্বংস করা হচ্ছে। তবে এব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদনের সুযোগ আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শাসকদলকে তুষ্ট করার অভিযোগ

শাসকদলকে তুষ্ট করার অভিযোগ

সেলিম কটাক্ষ করে বলেন, আইন ও সংবিধান ছেড়ে শাসকদলকে তুষ্ট করলে অবসরের পর খুশি করে দেওয়া হচ্ছে পদাধিকারীদের। বিচার ব্যবস্থার প্রধানদের অবসরের পর পাইয়ে দেওয়ার খেলা করছে কেন্দ্র,পিছিয়ে নেই মমতার,সরকারও। পাশাপাশি গরিব হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু ক্ষমতাশালী হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

 জোর যার মুলুক তার

জোর যার মুলুক তার

উত্তরপ্রদেশের হাথরাসের নির্যাতনের প্রসঙ্গে মহঃ সেলিম বলেন, মেয়েটিকে শ্মশানে নিয়ে গিয়ে যেভাবে পুড়িয়ে দেওয়া হল, সেরকম ঘটনা এরাজ্যে ট্যাক্সি ড্রাইভারের মেয়ের ক্ষেত্রেও হয়েছিল। তিনি বলেন, বর্বরতা মানে আইনের শাসন নয়, এটা হল জোর যার মুলুক তার। কটাক্ষ করে তিনি বলেন, উত্তর প্রদেশ প্রমাণ করেছে সবার ওপরে জাত সত্য, তাহার ওপরে নাই।

 জলমগ্ন উত্তরবঙ্গে যাননি মুখ্যমন্ত্রী

জলমগ্ন উত্তরবঙ্গে যাননি মুখ্যমন্ত্রী

এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন সেলিম। তিনি বলেন, গত সপ্তাহের উত্তরবঙ্গের একাধিক জায়গায় জলমগ্ন ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া উচিত হলেও, তা তিনি করেননি। সেলিম প্রশ্ন করেন ২০১৬-তে একাধিক শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী, তাঁর কটা বাস্তবায়িত হয়েছে।

{quiz_369}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+