লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোট চায় না TMC-BJP, মমতা-শুভেন্দুর বৈঠক নিয়ে বিস্ফোরক মহম্মদ সেলিম

পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি দাবি করেছেন লোকসভা ভোটের আগে টিএমসি এবং বিজেপি পঞ্চায়েত ভোট হতে দিতে চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকেই নাকি সেই পরিকল্পনা হয়ে গিয়েছে। পঞ্চায়েত ভোট নিয়ে টিএমসি এবং বিজেপির গোপন আঁতাতের অভিযোগ করেছেন তিনি।

পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক সেলিম

পঞ্চায়েত ভোট নিয়ে বিস্ফোরক সেলিম

২০২৪-র লোকসভা ভোটের আগে কিছুতেই পঞ্চায়েত ভোট করাতে চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং তাতে মদত রয়েছে বিজেপিরও। এমনই বিস্ফোরক দাবি করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। গতকাল সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ভোটে শাসক দলের সঙ্গে যোগসাজস করে বিজেপি চলছে বলে অভিযোগ করেছেন তিনি। বিজেপির সঙ্গে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মমতা-শুভেন্দুর বৈঠকেই চক্রান্ত

মমতা-শুভেন্দুর বৈঠকেই চক্রান্ত

এদিন মহম্মদ সেলিম অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী বিধানসভায় যে বৈঠক করেছিলেন সেই বৈঠকেই পঞ্চায়েত ভোট না করানো নিয়ে যোগসাজস হয়ে গিয়েছিল। সেই কারণেই পঞ্চায়েত ভোট নিয়ে তেমন উদ্যোগ দেখাচ্ছে না শাসক দল। আবার বিজেপিও দফায় দফায় মামলা করে ভোট আটকানোর চেষ্টা করে চলেছে। বিজেপি এবং তৃণমূলের গোপন আঁতাতেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হচ্ছে না বলে দাবি করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

সুপ্রিম কোর্টে মামলা শুভেন্দুর

সুপ্রিম কোর্টে মামলা শুভেন্দুর

পঞ্চায়েত ভোটে নিয়ে হাইকোর্টে মামলা খারিজ হয়ে যাওয়ার পর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে আগামী ৭দিন যেন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা না করা হয় তার আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বারবার এই পঞ্চায়েত ভোট নিয়ে আদালতে মামলাকে সুবিধের চোখে দেখতে নারাজ বামেরা। মহম্মদ সেলিম দাবি করেছেন পরিকল্পনা করেই শুভেন্দু অধিকারীরা পঞ্চায়েত ভোট আটকানোর জন্য আদালতে বারবার মামলা করছে।

হাইকোর্টে খারিজ মামলা

হাইকোর্টে খারিজ মামলা

এদিকে হাইকোর্ট শুভেন্দু অধিকারীর মামলা খারিজ করে দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোট নিয়ে তারা আর হস্তক্ষেপ করবেন না। নির্বাচন কমিশন যেকোনও দিন দিন ঘোষণা করতে পারে। এখন পুরোটাই রাজ্য নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে। তবে মামলা কারী চাইলে ফের আবেদন করতে পারেন বলে জানিয়েছে হাইকোর্ট। পরে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা চলছে বলে আদালত তাঁর মামলা ফিরিয়ে দেয়।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+