'হারামের খেয়ে শুয়োরের মতো চেহারা'! অনুব্রত গড়ে চ্যালেঞ্জ বাম নেতার
হারামের খেয়ে খেয়ে শুয়োরের মতো চেহারা হচ্ছে।আর তারাই হামলা করছে শ্রমিক-কৃষকের ওপর।নলহাটির কাঁটালগড়িয়া মোড়ে লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন সিপিএম সাংসদ হান্নান মোল্লা
হারামের খেয়ে খেয়ে শুয়োরের মতো চেহারা হচ্ছে। আর তারাই হামলা করছে শ্রমিক-কৃষকের ওপর। নলহাটির কাঁটালগড়িয়া মোড়ে লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন সিপিএম সাংসদ হান্নান মোল্লা। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। জেলার রাজনৈতিক মহলের অনুমান, নাম না করে ভদ্রভাষায় অনুব্রত মণ্ডলকেই বিঁধেছেন হান্নান মোল্লা।

হান্নান মোল্লা বলেন, মানুষ যদি বোঝে নির্বাচন কারা করতে দেওনি, কারা গুণ্ডামি করেছে, সেই গুণ্ডার টুটি যখন তাঁরা চেপে ধরবে, তখন এই গুণ্ডামি বাঁচবে না। তিনি আরও বলেন, পৃথিবীর কোথাও গুণ্ডামি বাঁচে না। হিটলারও বাঁচেনি। এখানকার হিটলাররা কবরে যাবে, না রাস্তায় কুকুর ছিঁড়ে খাবে, তা ভবিষ্যৎ বলবে বলেও মন্তব্য করেন বর্ষীয়ান এই কৃষকসভার নেতা। নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দিয়ে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
তবে হান্নান মোল্লার বক্তব্যের জবাব দিয়েছেন, বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গোটা জেলায় পা ফেলার চ্যালেঞ্জ জানিয়েছেন অনুব্রত মণ্ডল। নলহাটিতে ফের সভা করতে গেলে, সাধারণ মানুষ তাঁকে ২০ কিমি ছোটাবে বলে হুমকি দিয়ে রেখেছেনে তিনি। একইসঙ্গে হান্নান মোল্লার কথা প্রতিবাদ না করলে জেলার সিপিএম নেতা-কর্মীদের কপালে দুঃখ আছে বলেও মন্তব্য করেছেন অনুব্রত।












Click it and Unblock the Notifications