Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা-মোদী দুজনেই পাগলা! ভিডিও বার্তায় পাগলামোর নিদর্শন রাখলেন গৌতম দেব

মমতা-মোদী দুজনেই পাগলা! ভিডিও বার্তায় পাগলামোর নিদর্শন রাখলেন গৌতম দেব

করোনা ভাইরাসের সংক্রমণ দেশের বুকে সাংঘাতিক রূপ নিচ্ছে। রাজ্যেও সংক্রমণ বাড়ছে হু-হু করে। কেন্দ্র বা রাজ্য- কারও কোনও নির্দিষ্ট রূপরেখা নেই। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আর রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার- উভয়েরই একই অবস্থা। করোনা সংক্রমণ রুখতে এবং লকডাউন সিচুয়েশনে দুই সরকারই ব্যর্থ।

মোদী আর মমতা দুজনেই পাগলা

মোদী আর মমতা দুজনেই পাগলা

করোনা লকডাউন সিচুয়েশনে মমতা আর মোদী দুজনকেই একহাত নিলেন সিপিএমের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মোদী আর মমতা দুজনেই পাগলা। ওঁদের মাথার কোনও স্থিরতা নেই। ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন। নিজেরাই জানেন না তাঁরা কী করছেন। কী করলে কী হবে, সেই ধারণাই নেই আমাদের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর।

মোদীকে নিশানায় গৌতম

মোদীকে নিশানায় গৌতম

গৌতম দেবের কথায়, কোনও খারাপ সিচুয়েশনে কী করা উচিত তা এঁরা কেউ জানেন না। মোদী শুধু বিশ্বের সবথেকে বড় মূর্তি গড়ছে। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তি গড়ে কী লাভ হল। আর কী লাভ হল ‘হাউডি মোদী' আর ‘নমস্তে ট্রাম্প' করে। এইসব করে কাজের কাজ কিছু হচ্ছে না।

মমতাকে নিশানা গৌতমের

মমতাকে নিশানা গৌতমের

আর মোদীর মতোই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও ভালো কিছু করতে জানেন না, করতে পারেন না। মমতা নাকি যে প্রকল্পই আনেন তা বিশ্বসেরা। তা বিশ্বসেরা প্রকল্প এনেও তো মানেুষর মুখে অন্ন তুলে দিতে পারছেন না। করোনা সিচুয়েশনে তাঁর সরকার রেশন দুর্নীতিতে জর্জরিত। তারপর তিনি শুধু মসজিদের ইমাম, মুসল্লিদের ভাতা দিয়ে যাচ্ছেন।

এসব কি ভালো কাজ! প্রশ্ন

এসব কি ভালো কাজ! প্রশ্ন

গৌতম দেবের প্রশ্ন এসব কি ভালো কাজ। এঁরা কেউই ভালো কাজ করতে জানেন না। ভালো কাজ করছে একমাত্র বামফ্রন্ট সরকার। আবারও বামফ্রন্টকে দরকার বাংলার। বাংলার যে হাল তা থেকে আবার আলোর মুখ দেখাতে পারে একমাত্র বামফ্রন্ট। তাঁর বিশ্বাস আবার রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় আসবে। এইসব তৃণমূল আর বিজেপিকে দিয়ে রাজ্য চলবে না, দেশ চলবে না

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+