ফের শিরোনামে! মান্নান ভাই, সুজনদাকে 'আমন্ত্রণে'র পাল্টা দিলেন গৌতম দেব
বিধানসভায় মান্নান ভাই, সুজনদাকে একসঙ্গে লড়াই করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরবর্তী উপায় বের করেফেললেন সিপিএম নেতা গৌতম দেব।
বিধানসভায় মান্নান ভাই, সুজনদাকে একসঙ্গে লড়াই করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরবর্তী উপায় বের করে
ফেললেন সিপিএম নেতা গৌতম দেব। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গৌতম দেব বলেছেন, তাঁদের শর্ত মানলে তবেই সহযোগিতা সম্ভব।

রাজ্য বিধানসভায় মাদ্রাসা নিয়ে বিজেপি বিরোধী অবস্থানে প্রায় এক জায়গায় শাসক তৃণমূল, বিরোধী কংগ্রেস এবং বামেরা। এবার কি ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে আলিমুদ্দিন স্ট্রিটে কিংবা বিমান বসু এবং সূর্যকান্ত মিশ্রকে দেখা যেতে পারে তপসিয়ার তৃণমূল ভবনে। সিপিএম নেতা গৌতম দেবে শর্ত দিয়ে করা মন্তব্যের পর রাজনীতিবিদদের একাংশ বলছেন ভবিষ্যতে এই চিত্র দেখা গেলেও যেতে পারে।
বিজেপিকে ঠেকানো নিয়ে গৌতম দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, রাজনীতি হল সম্ভাবনার খেলা। সূত্রের খবর অনুযায়ী তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাক ধরার ব্যাপারে হ্যাঁ বা না, কিছুই বলছেন না তিনি। তবে তাদের শর্ত মানলে সহযোগিত সম্ভব বলেও জানিয়েছেন তিনি।
২০১৬-র বিধানসভা ভোটের অনেক আগে থেকেই গৌতম দেব কংগ্রেসের সঙ্গে সমঝোতার লাইনের কথা বারবার বলেছিলেন। যা নিয়ে সিপিএম-এর একাংশ তাঁর সমালোচনাও করেছিল। যদিও তাতে থেমে যাননি গৌতম দেব। তাই অনেকেই বলছেন ২০২১-এর নির্বাচনের আগে অনেক কিছুই ঘটতে পারে।
দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছিলেন, মান্নান ভাই, সুজনদা, চলুন আমরা একসঙ্গে লড়াই করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব কটাক্ষে উড়িয়ে ছিলেন আব্দুল মান্নান এবং সুজন চক্রবর্তী। তারপরেই তৃণমূলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথার সাফাইও দেওয়া হয়।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য সিপিএম-এর একটি অংশের তরফে গৌতম দেবকে দিয়ে মমতা সম্পর্কে ওই কথা বলানো হয়েছে। যদিও এসম্পর্কে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ওয়ানইন্ডিয়া বেঙ্গলির পক্ষে।












Click it and Unblock the Notifications