Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রং না দেখে পাশে! করোনা আক্রান্ত তৃণমূল নেতা প্লাজমা দিতে হাসপাতালে সিপিএম নেতা

রং না দেখে পাশে! করোনা আক্রান্ত তৃণমূল নেতা প্লাজমা দিতে হাসপাতালে সিপিএম নেতা

তৃণমূলের তাবড় নেতারা সিপিএমকে বড় শত্রু বলে মনে করলেও, নিচুতলায় দুদলের কর্মীরা সৌজন্যের রাজনীতি পছন্দ করেন। যেমনটি হল হাবড়ার তৃণমূল নেতা নীলিমেশ দাসের ক্ষেত্রে। তিনি করোনায় আক্রান্ত হয়েছেন খবর পাওয়ার পরেই, তাঁকে প্লাজমা দিতে হাসপাতালে ছুটলেন এলাকায় প্রতিদ্বন্দ্বী সিপিএম নেতা ঋজিনন্দন বিশ্বাস। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা।

 করোনায় আক্রান্ত হাবড়া পুরসভার প্রশাসক

করোনায় আক্রান্ত হাবড়া পুরসভার প্রশাসক

বেশ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন, হাবড়া পুরসভার প্রশাসক নীলিমেশ দাস। ১২ সেপ্টেম্বর থেকে তিনি কলকাতার হাসপাতালে ভর্তি। সে কথা জানার পরেই হাসপাতালে প্লাজমা দিতে ছোটেন সিপিএম নেতা ঋজিনন্দন বিশ্বাস।

 করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋজিনন্দনও

করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋজিনন্দনও

ঋজিনন্দন বিশ্বাসও গত অগাস্টে করোনায় আক্রান্ত হয়েছিলেন। অ্যান্টিজেন পরীক্ষায় তাঁর করোনা ধরা পড়েছিল। যদিও তিনি লালারসের নমুনা পরীক্ষা করাননি।

চিকিৎসকরা প্লাজমা নিতে পারেননি

চিকিৎসকরা প্লাজমা নিতে পারেননি

ঋজিনন্দন বিশ্বাসের ইচ্ছা থাকলেও চিকিৎসকরা তাঁর প্লাজমা নিতে পারেননি। তাঁরা জানিয়েছেন যেহেতু লালারসের পরীক্ষায় করোনা ধরে পড়েনি, তাই বোঝা যায়নি তিনি করোনা সংক্রমিত হয়েছিলেন। চিকিৎসকদের এই যুক্তিতে অখুশি ওই সিপিএম নেতা।

 এটাই হাবড়ার রাজনৈতিক কালচার

এটাই হাবড়ার রাজনৈতিক কালচার

নিজের এলাকার বিরোধী দলের নেতার এই সৌজন্যে হাসপাতালে ভর্তি নীলিমেশ দাসের প্রতিক্রিয়া এটাই হাবড়ার রাজনৈতিক কালচার। সিপিএম নেতার এই উদ্যোগে খুশি হাবড়াবাসী। সিপিএম নেতার কাজে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা। অন্যদিকে সিপিএম-এর মন্তব্য, তাদের দল রং না দেখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+