করোনা পরিস্থিতিতে নতুন ভূমিকায় মানুষের কাছে সিপিএম! সহায়তায় দলের যুব সংগঠন

করোনা পরিস্থিতিতে রাজ্যে নতুন ভূমিকায় সিপিএম। স্বাভাবিক আন্দোলন কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এলাকায় এলাকায় অ্যান্টিবডি টেস্ট করার জন্য শিবিরের আয়োজন করছে তারা।

করোনা পরিস্থিতিতে রাজ্যে নতুন ভূমিকায় সিপিএম। স্বাভাবিক আন্দোলন কর্মসূচির পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এলাকায় এলাকায় অ্যান্টিবডি টেস্ট করার জন্য শিবিরের আয়োজন করছে তারা। পাশাপাশি যাঁরা সেরে উঠেছে, তাঁদের থেকে যাতে প্ল্যাজমা পাওয়া যায়, সেই ব্যাপারেও প্রচার শুরু করেছে এই বাম সংগঠন।

সিপিএম-এর রাজ্য কমিটির সদস্যদের অ্যান্টিবডি পরীক্ষা

সিপিএম-এর রাজ্য কমিটির সদস্যদের অ্যান্টিবডি পরীক্ষা

সিপিএম-এর রাজ্য কমিটির সদস্যদের অ্যান্টিবডি পরীক্ষা করানো হয়েছে। পাশাপাশি এই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।

লোকাল ও এরিয়া কমিটির উদ্যোগে শিবির

লোকাল ও এরিয়া কমিটির উদ্যোগে শিবির

কোথাও লোকাল কমিটি আবার কোথাও এরিয়া কমিটির উদ্যোগে অ্যান্টিবডি পরীক্ষার শিবিরের আয়োজন করা হচ্ছে। শিবিরে গিয়ে রক্তের নমুনা দেওয়াই শুধু নয়, যে কেউ নাম লিখিয়ে রক্তের নমুনা দিয়ে আসতে পারেন সেখানে। অন্যদিকে রিপোর্ট এলে উদ্যোক্তাই মানুষের কাছে রিপোর্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন।

বেসরকারি ল্যাবের সহযোগিতায় যাদবপুরে সিপিএম-এর উদ্যোগ

বেসরকারি ল্যাবের সহযোগিতায় যাদবপুরে সিপিএম-এর উদ্যোগ

একটি বেসরকারি ল্যাবের সহযোগিতায় যাদবপুরে সিপিএম-এর এরিয়া কমিটি অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিয়েছে। চেন্নাইয়ের একটি সংস্থার সাহায্যও নেওয়া হচ্ছে।

প্লাজমা দান করতে ডিওয়াইএফআই-এর আবেদন

প্লাজমা দান করতে ডিওয়াইএফআই-এর আবেদন

বহু মানুষ কোভিড মুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে সক্ষম যাঁরা, তাঁরা যাতে আক্রান্তদের সুস্থ হয়ে উঠতে সহায়তা করতে প্লাজমা দান করেন, সেই জন্যও সাধারণ মানুষজনের মধ্যে প্রচার শুরু করেছে যুব সংগঠন ডিওয়াইএফআই। এব্যাপারে যাঁরা সেরে উঠেছেন, যাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+