তৃণমূলের সঙ্গে সমঝোতার বার্তায় সিপিএমের বৈঠকে কড়া নিদান, তন্ময়কে ঘুরিয়ে নাক

বিজেপিকে রুখতে তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করতেও দ্বিধা করবেন না, তা জানিয়েছেন।

বিজেপিকে রুখতে তৃণমূলের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একসঙ্গে মঞ্চ শেয়ার করতেও দ্বিধা করবেন না, তা জানিয়েছেন। তার জেরেই বিতর্কে তুঙ্গে উঠেছে। তন্ময় ভট্টাচার্যের বয়ান নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে কড়া নিদান দেওয়া হল।

তৃণমূলের সঙ্গে সমঝোতার বার্তায় তন্ময়কে ঘুরিয়ে নাক সিপিএমের

তন্ময় ভট্টাচার্যকে সরাসরি ভর্ৎসনা না করা হলেও, রীতিমতো বিবৃতি জারি করে এই প্রবণতায় রাশ টানল আলিমুদ্দিন। বুধবার বৈঠক শেষে এক বিবৃতি জারি করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দলীয় কর্মীদের সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত হতে পারে এমন কোনও পদক্ষেপে নিতে তিনি নিষেধ করেছেন।

সিপিএমের রাজ্য কমিটির সদস্য তন্ময় ভট্টাচার্য বলেন, রাজনীতিতে কেউ অস্পৃশ্য নয়। বিজেপিকে ঠেকাতে দরকারে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়তেও রাজি। তন্ময়বাবু আরও বলেন, দলের আগে দেশ বড়। এই কথাকে দলের আদর্শবিরোধী বলে দাবি করছে সিপিএম নেতাদের একাংশ।

রবিবার তিনি বলেছিলেন, বিজেপিকে রুখতে তৃণমূল নেতা ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়তেও তাঁর আপত্তি নেই। তারপরই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন তন্ময়বাবু। ফেসবুকে তার পাল্টা সাফাই দিয়েছেন সিপিএম বিধায়ক। তাঁর বক্তব্যের সমর্থনে সুনির্দিষ্ট যুক্তি উপস্থাপন করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+