হিন্দু ভোট কাটানোর জন্য রাজ্যে সিপিএম লোকসভা ভোট লড়েছে, দাবি করলেন শুভেন্দু
এজেন্ডা অনুসারে সিপিএম সাকসেস। হিন্দু ভোট কাটার জন্য লোকসভা নির্বাচনে রাজ্যে প্রার্থী দিয়েছিল সিপিএম। সেই কাজ তারা করতে পেরেছে। সিপিএমকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।
লোকসভা নির্বাচনে বিজেপির আসন ভিত্তিক ফল খারাপ হয়েছে। ১২ টি আসনে নেমে গিয়েছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস ২৯ টি আসনে জয়ী হয়েছে। বঙ্গ বিজেপিকে একাধিক প্রশ্নের সামনে পড়তে হচ্ছে।

বঙ্গ বিজেপির তরফ থেকে আজ বৃহস্পতিবার কলকাতায় পশ্চিমবঙ্গ দিবস অনুষ্ঠান পালন করা হয়। সেখানে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি সিপিএমকেও আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
" ইন্ডি জোটের নয়। এটা পিন্ডি জোটের কৌশল। যারা ৩৪ বছর খেয়েছে চেটে চেটে, যারা ৫৪ হাজার লোককে খুন করেছে, যারা সাঁইবাড়ি, যারা নানুর, যারা নন্দীগ্রাম, যারা সূচপুর, যারা আনন্দমার্গীদের পুড়িয়েছে, যারা সব কল কারখানাতে তালা লাগিয়েছে, তাদের এজেন্ডা।" কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
এবার লোকসভা নির্বাচনে কোমর বেঁধে সিপিএম প্রচারে নামে। একাধিক তরুণ মুখকে সিপিএমের প্রার্থী করা হয়। যাদবপুর, তমলুক, হাওড়া, শ্রীরামপুর প্রভৃতি জায়গায় তারুণ্যের উপর বাজি ধরে আলিমুদ্দিন। দমদমে লড়াই করেন সুজন চক্রবর্তী। মহম্মদ সেলিম মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন।
একাধিক আসনে সিপিএম এবার জয়ী হবে। এই চর্চা শুরু হয়ে যায়। কিন্তু ভোটের ফল বেরোলে দেখা যায়, তারা সেই মহাশূন্যেই অবস্থান করছে। একমাত্র মহম্মদ সেলিম দ্বিতীয় স্থানে ভোট পেয়ে উঠে এসেছেন। বাকি প্রার্থীরা সকলেই তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছেন। তাদের জামানত জব্দ হয়েছে।
তবে তার মধ্যেও কিছু সুখবর থাকতে পারে সিপিএমের জন্য। কারণ বেশ কিছু ভোট আবার রাম থেকে বামের দিকে ফিরেছে। বহু জায়গায় বিজেপির ভোট কমেছে সিপিএমের কারণে। আর সেই বিষয়কেই হাতিয়ার করেছেন শুভেন্দু অধিকারী। ভোট কাটাকাটি করতে সিপিএম লড়াই করেছে। রাজ্যে বিজেপিকে হারাতে সিপিএম প্রার্থী দিয়েছে। দাবি করলেন শুভেন্দু অধিকারী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications