সিপিএম শীর্ষনেতারা শুধু ‘খিড়কি থেকে সিংহদুয়ারে’ই আবদ্ধ, গান গেয়ে অভিনব প্রতিবাদ
সিপিএম শীর্ষনেতারা শুধু ‘খিড়কি থেকে সিংহদুয়ারে’ই আবদ্ধ, গান গেয়ে অভিনব প্রতিবাদ
সিপিএম শীর্ষ নেতৃত্ব অভিনব তোপের মুখে পড়ল জেলা সম্মেলনে। জেলা সম্মেলনের প্রতিনিধিরা গান গেয়ে রাজ্য নেতৃত্বকে বিঁধলেন। রাজ্য নেতৃত্বের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তাঁরা। সিপিএমের শীর্ষ নেতৃত্বকে আক্রমণ করতে গিয়ে জেলা সম্মেলনেই উচ্চগ্রামে গান ধরলেন এক প্রতিনিধি। তাঁর গান গুলে করতালিতে ফেটে পড়ল সভা-মঞ্চ।

জেলার নেতাদের নিশানায় ছিলেন রাজ্যের শীর্ষ নেতারা
কলকাতা জেলা সম্মেলন শুরু হয়েছে বৃহস্পতিবার। সেই সম্মেলনে প্রতিনিধিদের চোপের মুখে পড়তে হল রাজ্য নেতৃত্বকে। পলিটব্যুরো সদস্য বিমান বসু উদ্বোধন করেন জেলা সম্মেলনের। তার আগে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার। তা নিয়ে আলোচনা শুরুর পরই উত্তপ্ত হতে শুরু করে সম্মেলন। জেলার নেতাদের নিশানায় ছিলেন রাজ্যের শীর্ষ নেতারা।

নীচুতলার নেতৃত্বের ঘাড়ে দায় চাপানোর পর
একুশের নির্বাচনের পর সিপিএম খানিকটা কামব্যাক করলেও সাফল্যের সরণিতে ফিরে আসতে পারেনি। ভোট একটু বাড়াতে সক্ষম হয়েছে ঠিকই, কিন্তু তা জয় ছিনিয়ে নেওয়ার পক্ষে যথেষ্ট নয়। বহু ক্ষেত্রেই সিপিএম দূরবর্তী দ্বিতীয় হয়েছে। বিজেপি পিছিয়ে গিয়েছে অনেকটাই। কিন্তু জয়ের কড়ি সিপিএম জোগাড় করতে পারেনি। এ জন্য নীচুতলার নেতৃত্বকে দায়ী করেছে রাজ্য-নেতারা।

একটা গানেই সব জবাব দিলেন রাজ্য নেতাদের
কলকাতা পুরসভা ভোটের পরও নীচুতলার নেতৃত্বের ঘাড়ে দায় চাপানো হয়েছিল। ভোট বাড়লেও আসন জয় করতে না পারার জন্য বুথস্তরের ও ব্লক স্তরের নেতাদের দায়ী করা হয়। আর তার পাল্টা এদিন জেলা সম্মেলনে দিয়ে গেলেন নীচতলার নেতারা। তারা একটা গানেই সব জবাব দিলেন রাজ্য নেতাদের।

‘খিড়কি থেকে সিংহদুয়ার/এই তোমাদের পৃথিবী’
অভিযোগ, সিপিএমের রাজ্যস্তরের শীর্ষ নেতারা শুধু বাড়ি থেকে পার্টি অফিস করে। আর পার্টি অফিস থেকে বাড়ি করছেন। এছাড়া কোনও কাজ নেই। আর ভোট ফুরোলে নীচুতলার নেতৃত্বের ঘাড়ে দোষ চাপিয়েই দায় ঝেড়ে ফেলেন তাঁরা। তাই নীচতুলার এক নেতা এবার শীর্ষ নেতত্বকে শোনালেন গান। ‘খিড়কি থেকে সিংহদুয়ার/ এই তোমাদের পৃথিবী/ এর বাইরে জয়গৎ আছে/ তোমরা জানো না'। এই গান শুনেই করতালি ধ্বনিতে মুখরিত হয় সভামঞ্চ।

বিমান এর সামনেই গান গেয়ে প্রতিবাদ, প্রশ্ন বাণ
বিমান বসুর সামনেই এই গান শুনিয়ে নীচুতলার নেতারা তাঁদের যাবতীয় অভিযোগ উগরে দেন। আর নীচুতলার নেতাদের এই বক্তব্য ও বার্তা শুনে হতভম্ব প্রবীণ ওই পলিটব্যুরো সদস্য। তাঁরা শুধু গান গেয়েই চুপ থাকেনি। তাঁরা রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। তাঁরা প্রশ্ন ছোডেন- কেন বুথ কমিটি আগে থেকে গঠন করা হল না? কেন বুথ পোলিং এজেন্ট ছিল না?

শীর্ষ নেতারা শুধু কারও ঘাড়ে দোষ চাপিয়েই ক্ষান্ত
জেলা সম্মেলনে নীচুতলার নেতারা বলেন, পার্টিতে ছাত্র, যুব ও মহিলা সদস্য নিয়োগের ক্ষেত্রে কেন দুর্বলতা রইল। সমস্যা কোথায় হচ্ছে তা খোঁজার চেষ্টা না করে দলের শীর্ষ নেতারা শুধু কারও ঘাড়ে দোষ চাপিয়েই ক্ষান্ত থাকছেন। তা করলে একটা পার্টির যা অবস্থা হয়, সেটাই হয়েছে এখন। জেলা সম্মেলন প্রথম থেকেই যেভাবে উচ্চগ্রামে উঠল, তা যে কদিন ধরেই সুর চড়াবে, তা বলাই যায়।












Click it and Unblock the Notifications